Hotline: 01793 296202· সকাল 10টা – সন্ধ্যা 6টা
আদর্শআদর্শDeliver toSelect your address
ENবাংবাংলাEnglish
Sign inReturns& Orders
Deliver to Select your address

ছোট্ট লাল কাঁকড়া


ছোট্ট লাল কাঁকড়া- বাচ্চাদের জন্য রঙিন ছবিতে, শিক্ষনীয় সহজ গল্পে অসাধারণ একটি বই। এই বইয়ের ছবিগুলো শিশুর ভাবনার জগতে রঙয়ের পরিচয় ঘটাবে। ছবির সাথের গল্প শিশুকে তার চারপাশের জগত নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। শিশুকে চিন্তাশীল করে তুলবে এ বই। বইটি চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য। যে সকল শিশু এখনও পড়তে শেখেনি তাদেরকে পড়ে শোনানো যেতে পারে। আর যারা বানান করে বাংলা পড়তে শিখেছে তাদেরকে একা পড়ার জন্যই প্রেরণা দেয়া উচিত। বড়রা শিশুদেরকে গল্প পড়ে শোনানোর সময় শিশুকে স্বাধীনভাবে বইটির ছবি দেখার সুযোগ করে দিলে শিশুর জন্যু গল্পটি বুঝতে আরও সহজ হবে। আর যে সকল শিশু নিজেরাই পড়বে তাদেরকে শব্দের অর্থ বুঝতে সহায়তা করা উচিত। যদিও গল্পটি খুবই সহজ ভাষায় লেখা তারপরও যদি কোনো শব্দের অর্থ শিশুর অজানা থাকে তাকে সেগুলো শিখিয়ে নেয়া যাবে। বইটির গল্পে শিশু নিজেকেই খুঁজে পাবে, তার চারপাশের জগতকে খুঁজে পাবে। রঙিন ছবি তাকে ছবি আঁকার প্রতি উদ্বুদ্ধ করবে। নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য শিশুমনে উদ্দীপনা ও আগ্রহ জাগাতে সক্ষম এ বইটি। শিশুদের যদি নিয়মিত রঙিন ছবিযুক্ত গল্পের বই পড়ার জন্য সময় দেয়া হয় সেই শিশু নিঃসন্দেহে সৃজনশীলতায়, মেধায়-মননে অনেকদূর এগিয়ে যায়। পড়ার অভ্যাস ছোটবেলায়ই গড়ে উঠলে সেই শিশু অন্য শিশুর তুলনায় বেশি মেধাবী ও সৃজনশীল তো হবেই একইসাথে শিশুর ভাবনার জগত হবে রঙিন, প্রাণবন্ত ও সম্বৃদ্ধ। … আরও পড়ুন

সরাসরি প্রকাশকের থেকে · 100% অরিজিনাল বই

অলকানন্দা রায়

অলকানন্দা রায় একজন প্রখ্যাত বাংলা সাহিত্যিক, বিশেষত শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত। তিনি ১৯৫১ সালের ১লা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য লিখিত গল্প… আরও দেখুন

এই লেখকের আরও বই

ছোট্ট লাল কাঁকড়া- বাচ্চাদের জন্য রঙিন ছবিতে, শিক্ষনীয় সহজ গল্পে অসাধারণ একটি বই। এই বইয়ের ছবিগুলো শিশুর ভাবনার জগতে রঙয়ের পরিচয় ঘটাবে। ছবির সাথের গল্প শিশুকে তার চারপাশের জগত নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। শিশুকে চিন্তাশীল করে তুলবে এ বই। বইটি চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য। যে সকল শিশু এখনও পড়তে শেখেনি তাদেরকে পড়ে শোনানো যেতে পারে। আর যারা বানান করে বাংলা পড়তে শিখেছে তাদেরকে একা পড়ার জন্যই প্রেরণা দেয়া উচিত। বড়রা শিশুদেরকে গল্প পড়ে শোনানোর সময় শিশুকে স্বাধীনভাবে বইটির ছবি দেখার সুযোগ করে দিলে শিশুর জন্যু গল্পটি বুঝতে আরও সহজ হবে। আর যে সকল শিশু নিজেরাই পড়বে তাদেরকে শব্দের অর্থ বুঝতে সহায়তা করা উচিত। যদিও গল্পটি খুবই সহজ ভাষায় লেখা তারপরও যদি কোনো শব্দের অর্থ শিশুর অজানা থাকে তাকে সেগুলো শিখিয়ে নেয়া যাবে। বইটির গল্পে শিশু নিজেকেই খুঁজে পাবে, তার চারপাশের জগতকে খুঁজে পাবে। রঙিন ছবি তাকে ছবি আঁকার প্রতি উদ্বুদ্ধ করবে। নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য শিশুমনে উদ্দীপনা ও আগ্রহ জাগাতে সক্ষম এ বইটি। শিশুদের যদি নিয়মিত রঙিন ছবিযুক্ত গল্পের বই পড়ার জন্য সময় দেয়া হয় সেই শিশু নিঃসন্দেহে সৃজনশীলতায়, মেধায়-মননে অনেকদূর এগিয়ে যায়। পড়ার অভ্যাস ছোটবেলায়ই গড়ে উঠলে সেই শিশু অন্য শিশুর তুলনায় বেশি মেধাবী ও সৃজনশীল তো হবেই একইসাথে শিশুর ভাবনার জগত হবে রঙিন, প্রাণবন্ত ও সম্বৃদ্ধ।

বইয়ের তথ্য

বইয়ের নামছোট্ট লাল কাঁকড়া
লেখকঅলকানন্দা রায়
বিষয়ছবির বই, প্রাণী, প্রারম্ভিক শিক্ষা
প্রকাশকআদর্শ
ISBN9789849656449
সংস্করণ১ম প্রকাশ ২০২২
প্রথম প্রকাশ2022
পৃষ্ঠা24
আকার8.5 × 8.5 ইঞ্চি
অলকানন্দা রায়

অলকানন্দা রায় একজন প্রখ্যাত বাংলা সাহিত্যিক, বিশেষত শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত। তিনি ১৯৫১ সালের ১লা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য লিখিত গল্প, কবিতা এবং ছড়ার জন্য ব্যাপকভাবে পরিচিত। তার লেখায় সাধারণত শিশুদের দুনিয়ার সহজ-সরল আনন্দ, তাদের মনস্তত্ত্ব…

একসাথে কিনুন

View all

এই বিষয়ের পাঠকপ্রিয় বই20টি বই; পাশে টেনে দেখুন

View all

যারা এটি কিনেছেন, তারা আরও কিনেছেন20টি বই; পাশে টেনে দেখুন

ছোট্ট লাল কাঁকড়া: অলকানন্দা রায়-এর লেখা ছবির বই বই। adarsha.bd থেকে কিনুন, Cash on Delivery ও সারা দেশে ডেলিভারিসহ।

1,499৳+ ফ্রি ডেলিভারি

20% off160৳128৳

In Stock
1