চন্দ্রপ্রভা
360৳Previous price 450৳20% off
4 books
ড. এম. এ. সাত্তার মণ্ডল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর অবসরপ্রাপ্ত প্রফেসর এবং এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস প্রফেসর এবং সাবেক উপাচার্য। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের দুইবার সদস্য। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাবেক উপদেষ্টা। জন্ম ১৯৪৯। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক গবেষণা সম্পন্ন করেন। ৯৭টি জার্নাল প্রবন্ধ ও পুস্তক অধ্যায়, ৭৩টি গবেষণা রিপোর্ট ও মনোগ্রাফ এবং পত্রপত্রিকায় অসংখ্য জনপ্রিয় প্রবন্ধ লিখেছেন। উল্লেখযোগ্য ১৬ খানা বইয়ের মধ্যে রয়েছে: কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ (UPL); উন্নয়নের গল্প (গ্রন্থকুটির); প্রান্তজনের অর্থনীতি (আদর্শ); চন্দ্রপ্রভা (আদর্শ); পথিকৃৎ অর্থনীতিবিদ (অনূদিত, উইনরক) ও কৃষকদের উপযোগী প্রযুক্তি পরিকল্পনা (অনূদিত, উইনরক) এবং Rural Mechanization (InM); Changing Rural Economy of Bangladesh (BEA); Crop Diversification (UPL); Irrigation Management for Crop Diversification (UPL); কাব্যগ্রন্থ: হিমালয়ের ছায়া ও করোনা করাত। পেয়েছেন একুশে পদক, চ্যান্সেলর পুরস্কার, নাজমুল স্বর্ণপদক এবং বাকৃবি অ্যালামনাই, কৃষি অর্থনীতিবিদ সমিতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-চ্যানেল আই-প্রদত্ত আজীবন সম্মাননা। প্রয়াত স্ত্রী ফাতেমা সুলতানার স্মৃতি, পুত্র আদনান, পুত্রবধূ সিনথিয়া, পৌত্র সিক্ত ও শিওন এবং কন্যা সুজানা, জামাতা রনি ও দৌহিত্রী নিসাকে ঘিরে আবর্তিত কর্মমুখর জীবন।
360৳Previous price 450৳20% off
400৳Previous price 500৳20% off
272৳Previous price 340৳20% off
288৳Previous price 360৳20% off