তোমারে চিনি না আমি
- #10 Best Seller in মনস্তাত্ত্বিক কথাসাহিত্য
পাশের মানুষ— এমনকি কাছের মানুষটিকে চিনতে পারছি না আমরা। চিনতে পারছি না নিজেকেও। কেউ কাউকে চিনতে দিচ্ছি না। সর্বত্র যেন অলঙ্ঘনীয় দেয়াল, অমোচনীয় নিষ্ক্রিয়তা। হন্যে হয়ে খুঁজে ফিরছি প্রেম; সে প্রেম হয়তো ধরাছোঁয়ার মধ্যেই আছে। একটু মমতা দিয়ে বুঝে নিতে পারছি না। লিখতে চাইছি কবিতা— কিন্তু সেই প্রগাঢ় অভিনিবেশ নেই জীবনে। উপমা ও উৎপ্রেক্ষার পেছনে একটা নীরব বিকেল খরচ করার সময়টুকুও নেই। বিপ্লব প্রয়োজন— কিন্তু নেই ঘুরে দাঁড়াবার স্পর্ধা ও সাহস। জীবনকে বিপন্ন করার দীক্ষা নেই, নেই বেরিয়ে পড়ার শক্ত প্ররোচনা। ‘তোমারে চিনি না আমি’ এক স্থবির সময়ের গল্প। আত্ম-আবিষ্কারের বেদনাদায়ক দলিল। উত্তর বাংলার এক বিশ্ববিদ্যালয় শহরে শুরু হয়ে এ কাহিনি প্রদক্ষিণ করে এসেছে একটি প্রজন্মের মানসপট। একাধারে এ গল্প ব্যক্তিমানুষের এবং সময়ের নৈর্ব্যক্তিক ইতিহাস। … আরও পড়ুন
* স্টক ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করুন
সরাসরি প্রকাশকের থেকে · 100% অরিজিনাল বই

