Hotline: 01793 296202· সকাল 10টা – সন্ধ্যা 6টা
আদর্শআদর্শDeliver toSelect your address
ENবাংবাংলাEnglish
Sign inReturns& Orders
Deliver to Select your address

রবিগুরুর গানের শুরু


রবীন্দ্রনাথের প্রতিটি গান রচনার পেছনেই লুকিয়ে আছে কোনো না কোনো কারণ বা ঘটনা। কিন্তু সেসব সৃষ্টিরহস্য জানা দুরূহ। মনের ভাব সচরাচর কারো কাছে প্রকাশ করাটা কবি অপ্রয়োজনীয় মনে করতেন। তবে রচনাকালীন তাঁর আশপাশে থাকা সহচররা কখনোসখনো কবিমনের ভাব বুঝতে পারতেন। আবার কিছু ক্ষেত্রে কবি নিজেই গান (বা কবিতা) লিখবার কারণ প্রিয়জনদের বলতেন। কবির তৎকালীন সহচরদের স্মৃতিকথা এবং নানা রচনা থেকে কিছু কিছু গান সৃষ্টির গোড়ার কথা জানা যায়। রবীন্দ্রগানের বাণীর ভাব বুঝতে পারাটা গায়ক এবং শ্রোতা উভয়ের জন্যই জরুরি। যদি কোনো গানের সৃষ্টিক্ষণের ঘটনাবলি গায়কের জানা থাকে, তবে গাইতে বসে তিনি গানের প্রকৃত রসটি সহজেই ফুটিয়ে তুলতে পারেন। শ্রোতাও তখন সেই গায়কির সাথে সহজেই একাত্ম হয়ে যান। রবীন্দ্রসংগীতের গায়কের থেকে শ্রোতার সংখ্যা সহস্রগুণ বেশি। বোদ্ধামহল গায়কদের গাইবার সুবিধার দিকে সদাই দৃষ্টি রাখেন। রবীন্দ্রনাথ নিজেও গায়কদের জন্য তাঁর গানগুলো গাইবার নির্দেশনা সুস্পষ্টভাবে বলে গিয়েছেন। তবে কোনো মহল থেকেই শ্রোতাদের জন্য রবির গান শুনবার বা বুঝবার কথাটি তেমন একটা ভাবা হয়নি। কোনো একটি গান সৃষ্টির পূর্বকথা যদি শ্রোতার জানা থাকে তবে তার পক্ষে গানটি অন্তরে ধারণ করা সহজ হয়। শ্রোতাদের কথা মনে করেই এই বইয়ে ১৫০টি রবীন্দ্রগানের সৃষ্টিকথা বলা হয়েছে। … আরও পড়ুন

সরাসরি প্রকাশকের থেকে · 100% অরিজিনাল বই

সাজ্জাদ আলী

দেড় যুগেরও বেশি সময় সাজ্জাদ আলী লেখালিখি নিয়ে আছেন। সমাজ, রাজনীতি, সংগীত, শিল্প ইত্যাদি তার লিখবার বিষয়। ইতোমধ্যে প্রকাশিত তার লেখা উপন্যাস ও গল্প সংকলন পাঠক-সমাদৃত হয়েছে। নর্থ আমেরিকান প্রিন্ট মিডিয়া ছাড়াও বাংলাদেশ থেকে তার লেখা প্রকাশ হয়ে থাকে। সাজ্জাদ আলীর প্রতিষ্ঠিত বাংলা টেলিভিশন কানাডা নর্থ আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করছে। লেখক ও ব্রডকাস্টার হিসেবে নর্থ আমেরিকাজুড়ে তার সম্মানজনক পরিচিতি রয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলা বিভাগ ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন একাধিকবার তার ইন্টারভিউ ব্রডকাস্ট করেছে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবারে লেখকের জন্ম। পরিবারের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস। নিজ পেশার পাশাপাশি সাজ্জাদ আলী নেশায় লেখক, সংস্কৃতি-সংগঠক ও শিল্পের রসিক। Email: [email protected] আরও দেখুন

রবীন্দ্রনাথের প্রতিটি গান রচনার পেছনেই লুকিয়ে আছে কোনো না কোনো কারণ বা ঘটনা। কিন্তু সেসব সৃষ্টিরহস্য জানা দুরূহ। মনের ভাব সচরাচর কারো কাছে প্রকাশ করাটা কবি অপ্রয়োজনীয় মনে করতেন। তবে রচনাকালীন তাঁর আশপাশে থাকা সহচররা কখনোসখনো কবিমনের ভাব বুঝতে পারতেন। আবার কিছু ক্ষেত্রে কবি নিজেই গান (বা কবিতা) লিখবার কারণ প্রিয়জনদের বলতেন। কবির তৎকালীন সহচরদের স্মৃতিকথা এবং নানা রচনা থেকে কিছু কিছু গান সৃষ্টির গোড়ার কথা জানা যায়। রবীন্দ্রগানের বাণীর ভাব বুঝতে পারাটা গায়ক এবং শ্রোতা উভয়ের জন্যই জরুরি। যদি কোনো গানের সৃষ্টিক্ষণের ঘটনাবলি গায়কের জানা থাকে, তবে গাইতে বসে তিনি গানের প্রকৃত রসটি সহজেই ফুটিয়ে তুলতে পারেন। শ্রোতাও তখন সেই গায়কির সাথে সহজেই একাত্ম হয়ে যান। রবীন্দ্রসংগীতের গায়কের থেকে শ্রোতার সংখ্যা সহস্রগুণ বেশি। বোদ্ধামহল গায়কদের গাইবার সুবিধার দিকে সদাই দৃষ্টি রাখেন। রবীন্দ্রনাথ নিজেও গায়কদের জন্য তাঁর গানগুলো গাইবার নির্দেশনা সুস্পষ্টভাবে বলে গিয়েছেন। তবে কোনো মহল থেকেই শ্রোতাদের জন্য রবির গান শুনবার বা বুঝবার কথাটি তেমন একটা ভাবা হয়নি। কোনো একটি গান সৃষ্টির পূর্বকথা যদি শ্রোতার জানা থাকে তবে তার পক্ষে গানটি অন্তরে ধারণ করা সহজ হয়। শ্রোতাদের কথা মনে করেই এই বইয়ে ১৫০টি রবীন্দ্রগানের সৃষ্টিকথা বলা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের নামরবিগুরুর গানের শুরু
লেখকসাজ্জাদ আলী
বিষয়রবীন্দ্রসংগীত, বাংলা সাহিত্য, সংগীতসমালোচনা
প্রকাশকআদর্শ
ISBN9789843947307
পৃষ্ঠা224
সাজ্জাদ আলী

দেড় যুগেরও বেশি সময় সাজ্জাদ আলী লেখালিখি নিয়ে আছেন। সমাজ, রাজনীতি, সংগীত, শিল্প ইত্যাদি তার লিখবার বিষয়। ইতোমধ্যে প্রকাশিত তার লেখা উপন্যাস ও গল্প সংকলন পাঠক-সমাদৃত হয়েছে। নর্থ আমেরিকান প্রিন্ট মিডিয়া ছাড়াও বাংলাদেশ থেকে তার লেখা প্রকাশ হয়ে থাকে। সাজ্জাদ আলীর প্রতিষ্ঠিত বাংলা টেলিভিশন কানাডা নর্থ আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করছে। লেখক ও ব্রডকাস্টার হিসেবে নর্থ আমেরিকাজুড়ে তার সম্মানজনক পরিচিতি রয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলা বিভাগ ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন একাধিকবার তার ইন্টারভিউ ব্রডকাস্ট করেছে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবারে লেখকের জন্ম। পরিবারের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস। নিজ পেশার পাশাপাশি সাজ্জাদ আলী নেশায় লেখক, সংস্কৃতি-সংগঠক ও শিল্পের রসিক। Email: [email protected]

View all

রবিগুরুর গানের শুরু: সাজ্জাদ আলী-এর লেখা রবীন্দ্রসংগীত বই। adarsha.bd থেকে কিনুন, Cash on Delivery ও সারা দেশে ডেলিভারিসহ।

1,499৳+ ফ্রি ডেলিভারি

20% off580৳464৳

In Stock
1