Hotline: 01793 296202· সকাল 10টা – সন্ধ্যা 6টা
আদর্শ

সাজ্জাদ আলী

Sazzad Ali

1 book

দেড় যুগেরও বেশি সময় সাজ্জাদ আলী লেখালিখি নিয়ে আছেন। সমাজ, রাজনীতি, সংগীত, শিল্প ইত্যাদি তার লিখবার বিষয়। ইতোমধ্যে প্রকাশিত তার লেখা উপন্যাস ও গল্প সংকলন পাঠক-সমাদৃত হয়েছে। নর্থ আমেরিকান প্রিন্ট মিডিয়া ছাড়াও বাংলাদেশ থেকে তার লেখা প্রকাশ হয়ে থাকে। সাজ্জাদ আলীর প্রতিষ্ঠিত বাংলা টেলিভিশন কানাডা নর্থ আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করছে। লেখক ও ব্রডকাস্টার হিসেবে নর্থ আমেরিকাজুড়ে তার সম্মানজনক পরিচিতি রয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলা বিভাগ ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন একাধিকবার তার ইন্টারভিউ ব্রডকাস্ট করেছে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবারে লেখকের জন্ম। পরিবারের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস। নিজ পেশার পাশাপাশি সাজ্জাদ আলী নেশায় লেখক, সংস্কৃতি-সংগঠক ও শিল্পের রসিক। Email: [email protected]

Books by সাজ্জাদ আলী