দীর্ঘ দেড় দশকের দলীয়করণ, দুর্নীতি আর স্বজনপ্রীতিতে দেশের প্রশাসনিক কাঠামো আজ ধ্বংসস্তূপ। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও, প্রশাসন কি সত্যিই মুক্ত হয়েছে? শহিদদের রক্তের ঋণ শোধ করতে প্রয়োজন আমূল সংস্কার। ড. মোসলেহ উদ্দিন আহমদের ‘প্রশাসন পুনর্গঠন’ বইটি আপনাকে দেবে একটি দক্ষ, দুর্নীতিমুক্ত ও জনমুখী রাষ্ট্রকাঠামো গড়ার পূর্ণাঙ্গ ব্লু-প্রিন্ট। … আরও পড়ুন
প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১২ সাল থেকে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইস্ট এশিয়ান স্টাডিজ এবং ফ্যাকাল্টি অব ইকোনমিক্সে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও অর্থ কমিটির সদস্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রশাসন, সুশাসন ও উন্নয়ন বিষয়ে ২৭টি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনসহ ৩টি গ্রন্থ, ৭টি বইয়ের অধ্যায় ও ৪৮টি প্রবন্ধ রচনা করেছেন। প্রফেসর আহমেদ ইউএনডিপিতে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত লোকাল গভর্ন্যান্স অফিস ও ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে লিয়েন কর্মরত ছিলেন। এছাড়া তিনি ইউএনসিডিএফ, ডব্লিউএফপি, ইইউ, ডানিডা, ইউনেস্কো, ইউএনসিআরডি, এপিডিসি, আইএইচএস (নেদারল্যান্ডস), কারিতাস, এশিয়া ফাউন্ডেশন, জিআইইউ এবং বাংলাদেশ সরকারের এটুআই-সহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক গবেষণা প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি জাপান, জার্মানি এবং ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে শাসন ও উন্নয়ন সম্পর্কিত চলমান আলোচনায় তিনি মূল্যবান অবদান রেখে চলেছেন।আরও দেখুন
দীর্ঘ দেড় দশকের দলীয়করণ, দুর্নীতি আর স্বজনপ্রীতিতে দেশের প্রশাসনিক কাঠামো আজ ধ্বংসস্তূপ। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও, প্রশাসন কি সত্যিই মুক্ত হয়েছে? শহিদদের রক্তের ঋণ শোধ করতে প্রয়োজন আমূল সংস্কার। ড. মোসলেহ উদ্দিন আহমদের ‘প্রশাসন পুনর্গঠন’ বইটি আপনাকে দেবে একটি দক্ষ, দুর্নীতিমুক্ত ও জনমুখী রাষ্ট্রকাঠামো গড়ার পূর্ণাঙ্গ ব্লু-প্রিন্ট।
প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১২ সাল থেকে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইস্ট এশিয়ান স্টাডিজ এবং ফ্যাকাল্টি অব ইকোনমিক্সে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও অর্থ কমিটির সদস্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রশাসন, সুশাসন ও উন্নয়ন বিষয়ে ২৭টি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনসহ ৩টি গ্রন্থ, ৭টি বইয়ের অধ্যায় ও ৪৮টি প্রবন্ধ রচনা করেছেন।
প্রফেসর আহমেদ ইউএনডিপিতে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত লোকাল গভর্ন্যান্স অফিস ও ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে লিয়েন কর্মরত ছিলেন। এছাড়া তিনি ইউএনসিডিএফ, ডব্লিউএফপি, ইইউ, ডানিডা, ইউনেস্কো, ইউএনসিআরডি, এপিডিসি, আইএইচএস (নেদারল্যান্ডস), কারিতাস, এশিয়া ফাউন্ডেশন, জিআইইউ এবং বাংলাদেশ সরকারের এটুআই-সহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক গবেষণা প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি জাপান, জার্মানি এবং ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে শাসন ও উন্নয়ন সম্পর্কিত চলমান আলোচনায় তিনি মূল্যবান অবদান রেখে চলেছেন।