Hotline: 01793 296202· সকাল 10টা – সন্ধ্যা 6টা
আদর্শআদর্শDeliver toSelect your address
ENবাংবাংলাEnglish
Sign inReturns& Orders
Deliver to Select your address

শিক্ষার মেরামত


স্বাধীনতার পর পঞ্চাশ বছর পার করল বাংলাদেশ। এই সময়ে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো হলেও উন্নতির খাতায় পিছিয়ে পড়ে আছে শিক্ষা। বাংলাদেশের চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল ও অনুন্নত অনেক দেশও শিক্ষাক্ষেত্রে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশকে। দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও বাড়ছে না সেইগুলোর মান, বরং অনেকক্ষেত্রে মানটা নিম্নমুখী। বর্তমানে বাংলাদেশে পঁচিশ বছরের কম বয়সী মানুষের সংখ্যা প্রায় সাড়ে দশ কোটি। এই বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার একমাত্র উপায় শিক্ষা। কিন্তু বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা কি সক্ষম এই জনশক্তি রূপান্তরে? শিক্ষাব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনলে বাংলাদেশ পারবে একুশ শতক ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটা দক্ষ জনশক্তিনির্ভর দেশে পরিণত হতে? অধ্যাপক কামরুল হাসান মামুন তার লেখায় তুলে আনতে চেয়েছেন এই আলোচনাগুলোই। সাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুঁজে দেখার চেষ্টা করেছেন শিক্ষাব্যবস্থার চলমান সমস্যা এবং মেরামতের সম্ভাব্য পথ। … আরও পড়ুন

সরাসরি প্রকাশকের থেকে · 100% অরিজিনাল বই

কামরুল হাসান মামুন

কামরুল হাসান মামুন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক, এবং লেখক, যিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গভীরভাবে কাজ করেন। তিনি ১৯৬৮ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার রচনায় শিক্ষার কাঠামোগত সমস্যাগুলো বিশ্লেষণ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পায়। তিনি বিশ্বাস করেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের নয়, বরং নৈতিকতা, সৃজনশীলতা এবং সমাজের উন্নতির মাধ্যম। তার লেখায় বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, প্রয়োজনীয় সংস্কার, এবং বিশ্বমানের শিক্ষার জন্য প্রয়োজনীয় উপায়গুলো তুলে ধরা হয়। কামরুল হাসান মামুন তার কাজের মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। আরও দেখুন

স্বাধীনতার পর পঞ্চাশ বছর পার করল বাংলাদেশ। এই সময়ে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো হলেও উন্নতির খাতায় পিছিয়ে পড়ে আছে শিক্ষা। বাংলাদেশের চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল ও অনুন্নত অনেক দেশও শিক্ষাক্ষেত্রে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশকে। দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও বাড়ছে না সেইগুলোর মান, বরং অনেকক্ষেত্রে মানটা নিম্নমুখী। বর্তমানে বাংলাদেশে পঁচিশ বছরের কম বয়সী মানুষের সংখ্যা প্রায় সাড়ে দশ কোটি। এই বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার একমাত্র উপায় শিক্ষা। কিন্তু বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা কি সক্ষম এই জনশক্তি রূপান্তরে? শিক্ষাব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনলে বাংলাদেশ পারবে একুশ শতক ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটা দক্ষ জনশক্তিনির্ভর দেশে পরিণত হতে? অধ্যাপক কামরুল হাসান মামুন তার লেখায় তুলে আনতে চেয়েছেন এই আলোচনাগুলোই। সাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুঁজে দেখার চেষ্টা করেছেন শিক্ষাব্যবস্থার চলমান সমস্যা এবং মেরামতের সম্ভাব্য পথ।

বইয়ের তথ্য

বইয়ের নামশিক্ষার মেরামত
লেখককামরুল হাসান মামুন
বিষয়শিক্ষা সংস্কার, শিক্ষানীতি, উচ্চশিক্ষা
প্রকাশকআদর্শ
ISBN9789849625247
সংস্করণ1st Published, 2024
প্রথম প্রকাশ2024
পৃষ্ঠা144
আকার8.5 × 5.5 ইঞ্চি
কামরুল হাসান মামুন

কামরুল হাসান মামুন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক, এবং লেখক, যিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গভীরভাবে কাজ করেন। তিনি ১৯৬৮ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার রচনায় শিক্ষার কাঠামোগত সমস্যাগুলো বিশ্লেষণ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পায়। তিনি বিশ্বাস করেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের নয়, বরং নৈতিকতা, সৃজনশীলতা এবং সমাজের উন্নতির মাধ্যম। তার লেখায় বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, প্রয়োজনীয় সংস্কার, এবং বিশ্বমানের শিক্ষার জন্য প্রয়োজনীয় উপায়গুলো তুলে ধরা হয়। কামরুল হাসান মামুন তার কাজের মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন।

একসাথে কিনুন

View all

এই বিষয়ের পাঠকপ্রিয় বই6টি বই

View all

যারা এটি কিনেছেন, তারা আরও কিনেছেন13টি বই; পাশে টেনে দেখুন

শিক্ষার মেরামত: কামরুল হাসান মামুন-এর লেখা শিক্ষা সংস্কার বই। adarsha.bd থেকে কিনুন, Cash on Delivery ও সারা দেশে ডেলিভারিসহ।

1,499৳+ ফ্রি ডেলিভারি

20% off320৳256৳

In Stock
1