Skip to Content

প্যাটার্ন মাস্টার

আপনি কি মহাবিশ্বের সেই গোপন ভাষাটি জানেন, যাতে এই পৃথিবী লেখা হয়েছে?
আমরা এক অস্থির পৃথিবীতে বাস করি, যেখানে সব কিছুই এলোমেলো মনে হয়। কিন্তু একটু গভীর অভিনিবেশ করলে দেখা যায়, আমাদের চারপাশ এক অদ্ভুত ও নিখুঁত প্যাটার্নে মোড়ানো। ফুলের পাপড়ি থেকে শুরু করে সমুদ্রের ঢেউ, এমনকি মানুষের ডিএনএর ভাঁজেও লুকিয়ে আছে এক গাণিতিক আধ্যাত্মিকতা।
প্যাটার্ন মাস্টার আপনাকে সেই অদৃশ্য নকশাগুলো চিনতে শেখাবে। লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দেখিয়েছেন কীভাবে আধুনিক বিজ্ঞান আর প্রাচীন প্রজ্ঞা এক বিন্দুতে এসে মিলেছে। বইটি পড়ার পর আপনার চারপাশের পরিচিত জগৎটি আর আগের মতো সাধারণ মনে হবে না। আপনি আবিষ্কার করবেন, আপনি এক মহানিপুণ স্রষ্টার আঁকা এক বিশাল জীবন্ত ক্যানভাসের অবিচ্ছেদ্য অংশ।
আসুন, প্যাটার্ন চেনার এই রোমাঞ্চকর যাত্রায় শামিল হই।
নতুন বই
224.00 ৳ 280.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

author image

আবু নাঈম

আবু নাঈম একজন স্বতন্ত্র চিন্তক ও গবেষক। ১৯৯৫ সালের ১২ই ফেব্রুয়ারি তার জন্ম। শিক্ষক পিতার নিবিড় তত্ত্বাবধানেই তার শিক্ষার হাতেখড়ি। ১২ বছর বয়সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করার পর তিনি প্রথাগত ধারার বাইরে সমকালীন ও শাস্ত্রীয় জ্ঞানের সমন্বিত উচ্চতর পাঠের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেন। ২০১৮ সাল থেকে প্রবাসে তার কর্মজীবনের সূচনা। বর্তমানে তিনি ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড হার্মিস বুটিক (Hermès Boutique)-এর কাতার শাখায় কর্মরত। জীবনমুখী গবেষণা এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তিনি নিরন্তর জ্ঞানচর্চায় নিয়োজিত।

Title

প্যাটার্ন মাস্টার

Author

আবু নাঈম

Category

  • Spirituality
  • Specifications

    Format Hardcover