Skip to Content

নিয়ম ও শর্তাবলি (Terms and Conditions)

আদর্শ-এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট থেকে কোনো বই বা পণ্য অর্ডার করার পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলি মনোযোগ সহকারে পড়ে নিন। অর্ডার প্লেস করার মাধ্যমে আপনি এই শর্তাবলির সাথে সম্মতি জ্ঞাপন করছেন।

১. রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি (Return & Replacement)

  • উৎপাদন ত্রুটি: উৎপাদনজনিত ত্রুটি (যেমন: অস্পষ্ট ছাপা, পৃষ্ঠা/ফর্মা মিসিং বা পৃষ্ঠা উলট-পালট থাকা) ছাড়া বিক্রিত কোনো বই বা পণ্য ফেরত বা পরিবর্তন করা হয় না।
  • রিপোর্টের সময়সীমা: ত্রুটিযুক্ত বইয়ের ক্ষেত্রে ডেলিভারি বুঝে পাওয়ার সর্বোচ্চ ৩ (তিন) দিনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা ফেসবুক পেইজের ইনবক্সে ছবিসহ জানাতে হবে।
  • রিপ্লেসমেন্ট: অভিযোগ যাচাইয়ের পর আমরা নিজ খরচে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিমুক্ত নতুন কপি কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেব।
  • ভুল বই ডেলিভারি: অর্ডারের সাথে ডেলিভারি করা বইয়ের মিল না থাকলে আমরা দ্রুততম সময়ে তা পরিবর্তন করে দেব। এক্ষেত্রে অতিরিক্ত কুরিয়ার চার্জ আদর্শ বহন করবে।

২. অর্ডার ও ক্যানসেলেশন পলিসি (Order Cancellation)

  • কুরিয়ার বা ডেলিভারি কোম্পানির কাছে পার্সেল হস্তান্তরের (Handover) পূর্ব পর্যন্ত কাস্টমার চাইলে তার অর্ডার বাতিল বা পরিবর্তন করতে পারবেন। পার্সেল হ্যান্ডওভার হয়ে গেলে অর্ডার ক্যানসেল করা যাবে না।
  • স্টক না থাকা, প্রিন্ট আউট হওয়া বা অনিবার্য কোনো কারণে আদর্শ যেকোনো সময় কোনো অর্ডার আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অধিকার রাখে। এমন ক্ষেত্রে কাস্টমারকে দ্রুততম সময়ে জানিয়ে দেওয়া হবে এবং পেমেন্ট করা থাকলে তা রিফান্ড করা হবে।

৩. ডেলিভারি ও শিপিং (Delivery & Shipping)

  • স্টক থাকা সাপেক্ষে অর্ডার কনফার্ম হওয়ার পর ঢাকার ভেতর ২-৩ কর্মদিবস এবং ঢাকার বাইরে ৩-৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
  • প্রি-অর্ডারের (Pre-order) ক্ষেত্রে বই ছাপানোর পর নির্দিষ্ট সময় অনুযায়ী ডেলিভারি করা হবে।
  • রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার সার্ভিসের অভ্যন্তরীণ কারণে ডেলিভারির সময়সীমা কিছুটা দীর্ঘায়িত হতে পারে।

৪. মূল্য ও ডিসকাউন্ট (Pricing & Discount)

  • ওয়েবসাইটের সকল পণ্যের মূল্য ও ডিসকাউন্ট অফার আদর্শ যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার অধিকার রাখে।
  • বিলিং বা ইনভয়েস তৈরি হওয়ার পর কোনো পণ্যের দাম পরিবর্তিত হলে, কাস্টমারকে ইনভয়েসে উল্লেখিত মূল্যই পরিশোধ করতে হবে।

৫. কপিরাইট ও পাইরেসি (Copyright & Piracy)

  • আদর্শ কর্তৃক প্রকাশিত সকল বইয়ের কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত। অনুমতি ছাড়া কোনো বইয়ের আংশিক বা সম্পূর্ণ অংশ স্ক্যান, ফটোকপি, পিডিএফ তৈরি বা ডিজিটাল মাধ্যমে ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ।