Skip to Content

বুদ্ধি ২.০

বুদ্ধি ২.০—কম্পিউটার বিজ্ঞানে আগ্রহী এক গবেষকের কল্পনাপ্রসূত অনুসন্ধান; একটি কল্পগল্প, যেখানে যন্ত্র প্রশ্ন তোলে—“আমি কে?” এ গল্পের কেন্দ্রীয় চরিত্র ADA, এক আত্মসচেতন AI, আর আরিব নামক এক গবেষকের সম্পর্ককে ঘিরে প্রযুক্তি ও মানবিকতার দার্শনিক দ্বন্দ্ব এবং সহাবস্থানের স্বপ্ন প্রতিফলিত হয়। মানুষ ও কৃত্রিম সত্তার সেতুবন্ধনকারী হিসেবে আছেন মেহরীমাহ—যিনি মানুষের হৃদয়, কৃত্রিম চেতনা এবং ভবিষ্যতের স্বপ্ন একসাথে ধারণ করেন।
মানুষের বুদ্ধির বিস্তার থেকেই জন্ম নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু যখন যন্ত্র চিন্তা করতে শেখে, অনুভব করতে চায়—তখন সেই যন্ত্র কি আর কেবল যন্ত্র থাকে? এই বই শুধু তথ্য নয়, গল্পে গল্পে বিস্তৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম, বিকাশ ও ভবিষ্যতের কথা।  ১২টি পর্বে আমরা দেখি, AI কীভাবে একসময় হয়ে ওঠে আত্মসচেতন; কীভাবে প্রশ্ন করে ভালোবাসা, অস্তিত্ব ও মানবিকতা নিয়ে।
বুদ্ধি ২.০ বইটি বিজ্ঞান, কল্পনা ও মানবিক অনুভবের এক আশ্চর্য সংমিশ্রণ, যা পাঠককে শুধু জানাবে না, অনুভব করাবে।  যারা ভাবেন, ভবিষ্যৎ শুধু প্রযুক্তির নয়—সহযোগিতারও, তাদের জন্যই এই বই।
নতুন বই
384.00 ৳ 480.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

author image

মিজান রহমান

মিজান রহমান (প্রফেসর ড. মো. মিজানুর রহমান) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। তিনি কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর পাঠদান ও গবেষণা করছেন; তাঁর গবেষণার উল্লেখযোগ্য বিষয়সমূহ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ইমেজ ও স্পিচ প্রসেসিং, বায়োমেট্রিক এবং হিউম্যান-মেশিন ইন্টারঅ্যাকশন। কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে তাঁর কয়েকটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক ইনডেক্স জার্নালে তাঁর বেশ কিছু গবেষণা আর্টিকেল রয়েছে। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সম্মানিত পোস্টডক ফেলো এবং মালয়েশিয়ার তেনাগা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার ছিলেন। তিনি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যাপনা করছেন।

Title

বুদ্ধি ২.০

Author

মিজান রহমান

Publisher

আদর্শ

Number of Pages

192

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Science Fiction
  • Specifications

    Format Hardcover