Skip to Content
1.00 ৳ 1.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

author image

ঝংকার মাহবুব

ফুলস্ট্যাক বাবা হিসেবে কাজ, প্যাশন আর দুই কন্যাওয়ালা ফ্যামিলির একটা event loop-এ বসবাস করেন ঝংকার মাহবুব। বাইরে তিনি multi-threaded ভাব ধরেন, যেন একসাথে সব সামলাতে পারেন। কিন্তু বাস্তবে single-threaded হয়ে বাসার বেশিরভাগ কাজ callback queue-তে রেখে দেন resolve না reject হবে সেই কনফিউশনে। সকাল-বিকাল বাচ্চাদের error handling করতে করতে try করেন অনেক কিছু করতে, কিন্তু শেষমেশ বেশিরভাগ exception স্ত্রী-ই catch block-এ ধরে ফেলেন! Finally আউটপুট রিটার্ন করার জন্য। বুয়েট থেকে IPE পড়ে, নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে এখন তিনি KidsFamilyWork ক্লাসের instance হিসেবে সকালে ঘুম থেকে উঠেই remote async মেথড দিয়ে Programming Hero-র CEO হিসেবে দেশের হাজার হাজার তরুণ-তরুণীকে প্রোগ্রামিং শেখানোর পাশাপাশি job/internship পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। web.programming-hero.com www.fb.com/jhankarMahbub

author image

রকিবুল হাসান

স্কুলে থাকতেই রেডিও কমিউনিকেশন নিয়ে ভালোবাসায় পড়ে যান রকিবুল হাসান। ১৯৭০ সালে ঢাকায় জন্ম নেওয়া লেখকের ছোটবেলার ঢাকার স্কাইলাইন ফাঁকা ছিল অনেকটাই। ফলে বাসার ছাদই পাল্টে গিয়েছিল ‘রেডিও অ্যানটেনা’ হিসেবে। দূরের দুর্বল সিগন্যালকে ‘অ্যামপ্লিফাই’ করার ধারণা নিতে নিতেই চলে যেতে হয় ক্যাডেট কলেজে। ইলেকট্রনিক কমিউনিকেশনের প্রতি ‘অসম্ভব’ দুর্বলতা তাকে নিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরে। মার্কিন সেনাবাহিনীর সিগন্যাল স্কুল থেকে শুরু করে আজ পর্যন্ত সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সত্তরের বেশি দেশি-বিদেশি ট্রেনিং জুটেছে তার অভিজ্ঞতার ঝুলিতে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রায় ১৩ বছরের অভিজ্ঞতা দিয়েছে অন্যভাবে চিন্তা করতে। সরাসরি কাজ করেছেন বিলিয়ন ডেটা রেকর্ডকে সরকারি প্রজ্ঞায় যুক্ত করতে। ২০০৯ সালে জাতীয় স্কেলে প্রতিটি টেলিকম অপারেটরের বিলিয়ন মিনিটের ‘ইন্টারকানেকশন ভয়েস কল কস্ট মডেলিং’ তৈরিতে সহযোগিতা করতে গিয়ে তার ধারণা পাল্টায় ডেটার ব্যাপারে। সরকারি কাজের ফ্রেমওয়ার্কের মধ্যে বড় বড় ডেটা ইন্টারমেডিয়ারি (গুগল, ফেসবুক ইত্যাদি) এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (আইটিইউ, বিশ্বব্যাংকসহ অন্যান্য এজেন্সি) সঙ্গে যোগসূত্র হিসেবে কাজ করেছেন। বর্তমানে সরকারি ‘ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট’ ওয়ার্কিং গ্রুপকে সহযোগিতা করছেন। পাশাপাশি ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’-এ ‘পিএইচডি রিসার্চার’ হিসেবে কাজ করছেন নীতিনির্ধারকদের জন্য সরকারি ডেটা ব্যবহারের দক্ষ ফ্রেমওয়ার্ক নিয়ে। বর্তমানে তিনি লিংক৩-তে ‘চিফ টেকনোলজি অফিসার’ হিসেবে কর্মরত রয়েছেন।

author image

জাকির হোসাইন

জাকির হোসাইন একজন দক্ষ কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক এবং লেখক, যিনি সি প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর কাজ করেছেন। তিনি বাংলাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং কম্পিউটার বিজ্ঞানে নতুন শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করেছেন। তার লেখায় সি প্রোগ্রামিং ভাষার মৌলিক বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী। জাকির হোসাইন বিশ্বাস করেন, সি প্রোগ্রামিং ভাষা শিখলে প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা এবং দক্ষতা উন্নত করা সম্ভব, যা পরবর্তী সময়ে অন্যান্য প্রোগ্রামিং ভাষায় দক্ষতা অর্জনে সহায়ক হতে পারে। তার কাজ নতুন প্রোগ্রামারদের জন্য গাইডলাইন হিসেবে কাজ করে।

author image

ফারহান হাসিন চৌধুরী

ফারহান হাসিন চৌধুরী একজন প্রখ্যাত লেখক এবং প্রযুক্তি বিশেষজ্ঞ, যিনি প্রোগ্রামিং ভাষা GO-এর উপর বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশের একজন তরুণ লেখক, যিনি প্রযুক্তি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। ফারহান হাসিন চৌধুরী প্রোগ্রামিং এবং প্রযুক্তির জটিল ধারণাগুলো সহজ এবং বোধগম্য ভাষায় উপস্থাপন করতে দক্ষ, যা নতুন প্রোগ্রামারদের জন্য অত্যন্ত উপকারী। তার লেখা গুলো প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের জন্য একটি দিকনির্দেশনা প্রদান করে, বিশেষ করে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে আগ্রহী। ফারহান হাসিন চৌধুরী প্রোগ্রামিং ভাষা GO সম্পর্কে শিক্ষার সহজ পদ্ধতিতে পাঠকদের দিকনির্দেশনা দিয়েছেন।

Specifications

Format Hardcover