Skip to Content

স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার


1st Edition, 2023
বিশেষ ছাড়
272.00 ৳ 340.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

২০০৮-২০২৩ সময়কালে বাংলাদেশের নাগরিকেরা যে শাসনপদ্ধতির মধ্য দিয়ে দিনাতিপাত করেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের যে চিত্র আমাদের সামনে আঁকা আছে, সেটি অন্ধকারের। এখানে ক্ষমতাসীন দলের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক সংগ্রাম প্রতিনিয়ত কঠোর ও নির্মম বাধার মুখে পড়েছে। একাত্তরে মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে যে দেশটি স্বাধীনতা অর্জন করেছিল, সে দেশটি এই সময়ে এসে অনিয়মে বারবার পিষ্ট হতে হতে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। স্বাধীনতার ৫০ বছর পরে যে দেশটির আত্মমর্যাদায় বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, তার বিপরীতে সেটি এখন প্রাতিষ্ঠানিক পঙ্গুত্বের ছোবলে ‘কর্তৃত্বপরায়ণ’ শাসক— পরিচালিত রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে নাগরিককে শাসনের জন্য সংবিধানের মুখোমুখি দাঁড় করানো হলেও মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নে চরম মূল্য দিতে হচ্ছে। বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে শাসকের অভিপ্রায় পূরণ করাই শেষ কথা। এই গ্রন্থে জায়গা পাওয়া লেখাগুলো মূলত বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত নানারকম অনিয়ম ও অন্ধকারের খবরের মধ্যে নাগরিকের গণতান্ত্রিক সংগ্রামের দিকে ফিরে তাকানোর চেষ্টা।
author image

এহ্সান মাহমুদ

এহ্সান মাহমুদ জন্ম মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ বাঁশগাড়ির ভাদুড়ী গ্রামে, মাতুলালয়ে। পৈতৃক নিবাস বরিশালের মুলাদী থানার বাটামারা গ্রামে। মা মেহেরুন নেছা, বাবা মোহাম্মদ হাবিবুর রহমান। পড়াশোনা করেছেন বিজ্ঞান ও মানবিক বিভাগে, ইংরেজি ভাষা ও সাহিত্যে। পেশায় সাংবাদিক। কর্মসূত্রে দেশ রূপান্তর, সমকাল, মানবজমিন, ভয়েস অব আমেরিকা এবং নেত্র নিউজ-এ কাজ করেছেন। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিতি পেয়েছেন। প্রকাশিত বইসমূহ উপন্যাস একাত্তরের লাল মিয়া (২০১৫) কোকিল অসময়ে ডাকিয়াছিল (২০২৪) কবিতা আদিবাসী প্রেমিকার মুখ (২০১৬) রাজনীতি বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার : আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ (২০২৪)

Title

স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার

Author

এহ্সান মাহমুদ

Publisher

আদর্শ

Edition

1st Edition, 2023

Number of Pages

136

Country

Bangladesh

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Essays
  • ২০০৮-২০২৩ সময়কালে বাংলাদেশের নাগরিকেরা যে শাসনপদ্ধতির মধ্য দিয়ে দিনাতিপাত করেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের যে চিত্র আমাদের সামনে আঁকা আছে, সেটি অন্ধকারের। এখানে ক্ষমতাসীন দলের বাইরে অন্যান্য রাজনৈতিক দলের গণতান্ত্রিক সংগ্রাম প্রতিনিয়ত কঠোর ও নির্মম বাধার মুখে পড়েছে। একাত্তরে মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে যে দেশটি স্বাধীনতা অর্জন করেছিল, সে দেশটি এই সময়ে এসে অনিয়মে বারবার পিষ্ট হতে হতে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। স্বাধীনতার ৫০ বছর পরে যে দেশটির আত্মমর্যাদায় বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, তার বিপরীতে সেটি এখন প্রাতিষ্ঠানিক পঙ্গুত্বের ছোবলে ‘কর্তৃত্বপরায়ণ’ শাসক— পরিচালিত রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে নাগরিককে শাসনের জন্য সংবিধানের মুখোমুখি দাঁড় করানো হলেও মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নে চরম মূল্য দিতে হচ্ছে। বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে শাসকের অভিপ্রায় পূরণ করাই শেষ কথা। এই গ্রন্থে জায়গা পাওয়া লেখাগুলো মূলত বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত নানারকম অনিয়ম ও অন্ধকারের খবরের মধ্যে নাগরিকের গণতান্ত্রিক সংগ্রামের দিকে ফিরে তাকানোর চেষ্টা।

    Specifications

    Format Hardcover