Skip to Content

মার্ক্সের চিন্তার সারবত্তা


1st Edition, 2023
বিশেষ ছাড়
560.00 ৳ 700.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

মার্ক্সের চিন্তার সারবত্তা মূলত মুহাম্মদ তানিম নওশাদের এগারোটি প্রবন্ধের সংকলন, যার সবগুলোই বিভিন্ন জার্নাল বা পত্রিকায় আগে প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধগুলোর সব বিষয়ই মার্ক্সের চিন্তার জায়গা থেকে পর্যালোচিত। বাংলাদেশে মার্ক্সপাঠের সমস্যাকীর্ণ জায়গা হলো দুটি; প্রথমটি মূল জার্মান থেকে না পড়ার কারণে মার্ক্স ও এঙ্গেলসের ভুল ইংরেজি বা সেই ভুল ইংরেজির বাংলা তর্জমার দ্বারস্থ হওয়া; দ্বিতীয়টি মার্ক্স সরাসরি পাঠ না করেই মার্ক্সের নামে প্রচলিত পশ্চিমা অনেক ধারণা গলাধঃকরণ করা। এই বইতে লেখক মূল জার্মান থেকে মার্ক্স পাঠ করে তার ওপর ভিত্তি করে প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে লিখেছেন। মূলত ২০১৭ সাল থেকে এই প্রবন্ধগুলো লেখার কাজ তিনি শুরু করেন। আর এই বইতে একত্র করার আগে কিছু কিছু প্রবন্ধ সামান্য পরিবর্ধিতও হয়েছে। এখানে একটি কথা বলে নেওয়া জরুরি। সম্ভবত মার্ক্স ইংরেজি ভাষা শেখার আগে ফরাসি ভাষা শিখেছিলেন। যে-কারণে আর্থ-দার্শনিক পাণ্ডুলিপি: ১৮৪৪-এ আমরা দেখি, মার্ক্স অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর যে গ্রন্থসমূহ থেকে উল্লেখ করেছেন তা সেগুলোর মূল ইংরেজি থেকে নয়, সেগুলোর ফরাসি তর্জমা থেকে। ফলে লেখক মার্ক্সের ব্যবহৃত অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর বয়ান ফরাসি ও মূল ইংরেজি দুটোতেই পাঠ করেছেন। কোনো কোনো সময় যেসব ইংরেজি অনুবাদ তার কাছে প্রাঞ্জল ও মূল জার্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, সেখান থেকেও তিনি পাঠকদের সুবিধার জন্য উদ্ধৃতি দিয়েছেন।
author image

মুহাম্মদ তানিম নওশাদ

মুহাম্মদ তানিম নওশাদ একজন ইতিহাসবিদ, গবেষক এবং লেখক, যিনি প্রাচীন ইতিহাস এবং ধর্মতত্ত্ব নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। নওশাদ তার লেখায় ইসলামপূর্ব ইরানের ধর্মমত, সংস্কৃতি, এবং ঐতিহ্য সম্পর্কিত বিস্তারিত বিশ্লেষণ করেছেন। "ইসলামপূর্ব ইরানের ধর্মমত" তার একটি উল্লেখযোগ্য কাজ, যেখানে তিনি ইরানের প্রাচীন ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি সম্পর্কে আলোচনা করেছেন। তার গবেষণায় ইরানের প্রাচীন ধর্মবিশ্বাসের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব তুলে ধরা হয়েছে। মুহাম্মদ তানিম নওশাদের লেখাগুলি ইতিহাস এবং ধর্মতত্ত্বে আগ্রহী পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ রিসোর্স হিসেবে কাজ করে, যা তাদের প্রাচীন সভ্যতা এবং ধর্মীয় বিশ্বাসের ওপর একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে।

Title

মার্ক্সের চিন্তার সারবত্তা

Author

মুহাম্মদ তানিম নওশাদ

Publisher

আদর্শ

Edition

1st Edition, 2023

Number of Pages

312

Country

Bangladesh

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Essays
  • Editors Pick
  • মার্ক্সের চিন্তার সারবত্তা মূলত মুহাম্মদ তানিম নওশাদের এগারোটি প্রবন্ধের সংকলন, যার সবগুলোই বিভিন্ন জার্নাল বা পত্রিকায় আগে প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধগুলোর সব বিষয়ই মার্ক্সের চিন্তার জায়গা থেকে পর্যালোচিত। বাংলাদেশে মার্ক্সপাঠের সমস্যাকীর্ণ জায়গা হলো দুটি; প্রথমটি মূল জার্মান থেকে না পড়ার কারণে মার্ক্স ও এঙ্গেলসের ভুল ইংরেজি বা সেই ভুল ইংরেজির বাংলা তর্জমার দ্বারস্থ হওয়া; দ্বিতীয়টি মার্ক্স সরাসরি পাঠ না করেই মার্ক্সের নামে প্রচলিত পশ্চিমা অনেক ধারণা গলাধঃকরণ করা। এই বইতে লেখক মূল জার্মান থেকে মার্ক্স পাঠ করে তার ওপর ভিত্তি করে প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে লিখেছেন। মূলত ২০১৭ সাল থেকে এই প্রবন্ধগুলো লেখার কাজ তিনি শুরু করেন। আর এই বইতে একত্র করার আগে কিছু কিছু প্রবন্ধ সামান্য পরিবর্ধিতও হয়েছে। এখানে একটি কথা বলে নেওয়া জরুরি। সম্ভবত মার্ক্স ইংরেজি ভাষা শেখার আগে ফরাসি ভাষা শিখেছিলেন। যে-কারণে আর্থ-দার্শনিক পাণ্ডুলিপি: ১৮৪৪-এ আমরা দেখি, মার্ক্স অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর যে গ্রন্থসমূহ থেকে উল্লেখ করেছেন তা সেগুলোর মূল ইংরেজি থেকে নয়, সেগুলোর ফরাসি তর্জমা থেকে। ফলে লেখক মার্ক্সের ব্যবহৃত অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর বয়ান ফরাসি ও মূল ইংরেজি দুটোতেই পাঠ করেছেন। কোনো কোনো সময় যেসব ইংরেজি অনুবাদ তার কাছে প্রাঞ্জল ও মূল জার্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, সেখান থেকেও তিনি পাঠকদের সুবিধার জন্য উদ্ধৃতি দিয়েছেন।

    Specifications

    Format Hardcover