Skip to Content

ছোট্ট লাল কাঁকড়া


১ম প্রকাশ ২০২২
অতিরিক্ত ছাড়
128.00 ৳ 160.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

ছোট্ট লাল কাঁকড়া- বাচ্চাদের জন্য রঙিন ছবিতে, শিক্ষনীয় সহজ গল্পে অসাধারণ একটি বই। এই বইয়ের ছবিগুলো শিশুর ভাবনার জগতে রঙয়ের পরিচয় ঘটাবে। ছবির সাথের গল্প শিশুকে তার চারপাশের জগত নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। শিশুকে চিন্তাশীল করে তুলবে এ বই। বইটি চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য। যে সকল শিশু এখনও পড়তে শেখেনি তাদেরকে পড়ে শোনানো যেতে পারে। আর যারা বানান করে বাংলা পড়তে শিখেছে তাদেরকে একা পড়ার জন্যই প্রেরণা দেয়া উচিত। বড়রা শিশুদেরকে গল্প পড়ে শোনানোর সময় শিশুকে স্বাধীনভাবে বইটির ছবি দেখার সুযোগ করে দিলে শিশুর জন্যু গল্পটি বুঝতে আরও সহজ হবে। আর যে সকল শিশু নিজেরাই পড়বে তাদেরকে শব্দের অর্থ বুঝতে সহায়তা করা উচিত। যদিও গল্পটি খুবই সহজ ভাষায় লেখা তারপরও যদি কোনো শব্দের অর্থ শিশুর অজানা থাকে তাকে সেগুলো শিখিয়ে নেয়া যাবে। বইটির গল্পে শিশু নিজেকেই খুঁজে পাবে, তার চারপাশের জগতকে খুঁজে পাবে। রঙিন ছবি তাকে ছবি আঁকার প্রতি উদ্বুদ্ধ করবে। নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য শিশুমনে উদ্দীপনা ও আগ্রহ জাগাতে সক্ষম এ বইটি। শিশুদের যদি নিয়মিত রঙিন ছবিযুক্ত গল্পের বই পড়ার জন্য সময় দেয়া হয় সেই শিশু নিঃসন্দেহে সৃজনশীলতায়, মেধায়-মননে অনেকদূর এগিয়ে যায়। পড়ার অভ্যাস ছোটবেলায়ই গড়ে উঠলে সেই শিশু অন্য শিশুর তুলনায় বেশি মেধাবী ও সৃজনশীল তো হবেই একইসাথে শিশুর ভাবনার জগত হবে রঙিন, প্রাণবন্ত ও সম্বৃদ্ধ।
author image

অলকানন্দা রায়

অলকানন্দা রায় একজন প্রখ্যাত বাংলা সাহিত্যিক, বিশেষত শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত। তিনি ১৯৫১ সালের ১লা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য লিখিত গল্প, কবিতা এবং ছড়ার জন্য ব্যাপকভাবে পরিচিত। তার লেখায় সাধারণত শিশুদের দুনিয়ার সহজ-সরল আনন্দ, তাদের মনস্তত্ত্ব এবং তাদের দুঃখ-সুখের বিষয়বস্তু তুলে ধরা হয়। অলকানন্দা রায় বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন, এবং তার লেখা প্রজন্মের পর প্রজন্মের পাঠকদের মাঝে জনপ্রিয়। তার রচনা শিশুদের মনোজগতের গভীরে প্রবেশ করতে সাহায্য করে, বিশেষ করে তিনি ছোটদের মনের অনুভূতি ও চিন্তাভাবনাকে অত্যন্ত সুন্দরভাবে শব্দে পরিণত করেছেন। অলকানন্দা রায়ের লেখা ছড়া ও কবিতাগুলি বাংলা ভাষায় শিশু সাহিত্যের এক বিশেষ ধারা প্রতিষ্ঠা করেছে। তার কাজের মধ্যে মধুরতা, প্রাণবন্ততা এবং শিশুদের সাথে সংযোগ স্থাপন করার এক বিশেষ ক্ষমতা রয়েছে। তিনি এখনও সাহিত্যিক হিসেবে জীবিত আছেন এবং তার কাজ আজও বাংলা সাহিত্যে প্রাসঙ্গিক।

Title

ছোট্ট লাল কাঁকড়া

Author

অলকানন্দা রায়

Publisher

আদর্শ

Edition

১ম প্রকাশ ২০২২

Number of Pages

24

Country

Bangladesh

Language

Bengali / বাংলা

Format

Pin Binding

Category

  • Children's Book
  • ছোট্ট লাল কাঁকড়া- বাচ্চাদের জন্য রঙিন ছবিতে, শিক্ষনীয় সহজ গল্পে অসাধারণ একটি বই। এই বইয়ের ছবিগুলো শিশুর ভাবনার জগতে রঙয়ের পরিচয় ঘটাবে। ছবির সাথের গল্প শিশুকে তার চারপাশের জগত নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। শিশুকে চিন্তাশীল করে তুলবে এ বই। বইটি চার থেকে আট বছরের বাচ্চাদের জন্য। যে সকল শিশু এখনও পড়তে শেখেনি তাদেরকে পড়ে শোনানো যেতে পারে। আর যারা বানান করে বাংলা পড়তে শিখেছে তাদেরকে একা পড়ার জন্যই প্রেরণা দেয়া উচিত। বড়রা শিশুদেরকে গল্প পড়ে শোনানোর সময় শিশুকে স্বাধীনভাবে বইটির ছবি দেখার সুযোগ করে দিলে শিশুর জন্যু গল্পটি বুঝতে আরও সহজ হবে। আর যে সকল শিশু নিজেরাই পড়বে তাদেরকে শব্দের অর্থ বুঝতে সহায়তা করা উচিত। যদিও গল্পটি খুবই সহজ ভাষায় লেখা তারপরও যদি কোনো শব্দের অর্থ শিশুর অজানা থাকে তাকে সেগুলো শিখিয়ে নেয়া যাবে। বইটির গল্পে শিশু নিজেকেই খুঁজে পাবে, তার চারপাশের জগতকে খুঁজে পাবে। রঙিন ছবি তাকে ছবি আঁকার প্রতি উদ্বুদ্ধ করবে। নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য শিশুমনে উদ্দীপনা ও আগ্রহ জাগাতে সক্ষম এ বইটি। শিশুদের যদি নিয়মিত রঙিন ছবিযুক্ত গল্পের বই পড়ার জন্য সময় দেয়া হয় সেই শিশু নিঃসন্দেহে সৃজনশীলতায়, মেধায়-মননে অনেকদূর এগিয়ে যায়। পড়ার অভ্যাস ছোটবেলায়ই গড়ে উঠলে সেই শিশু অন্য শিশুর তুলনায় বেশি মেধাবী ও সৃজনশীল তো হবেই একইসাথে শিশুর ভাবনার জগত হবে রঙিন, প্রাণবন্ত ও সম্বৃদ্ধ।

    Specifications

    Format Hardcover