Skip to Content

অপরিহার্য ব্যবসায় ও ফিন্যান্স

ব্যবসায় ও ফিন্যান্স বুঝতে জটিলতায় পড়ছেন? বইটি সহজ ভাষায় গুরুত্বপূর্ণ ধারণাগুলো পরিষ্কার করে দেয়। শিক্ষার্থী ও আর্থিক ব্যবস্থাপক— সবার জন্যই এটি ফিন্যান্সের মৌলিক বিষয় আয়ত্তের একটি কার্যকর ও নির্ভরযোগ্য সহায়ক।
নতুন বই
400.00 ৳ 500.00 ৳

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত কার্যাবলি মূলত ফিন্যান্স বা আর্থিক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। মুনাফা অর্জনের জন্য পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধি এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণ অপরিহার্য। অতিরিক্ত মূল্যবৃদ্ধি করলে বিক্রয় কমে যেতে পারে, তাই সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি।
ফিন্যান্স বিভাগ অর্থসংগ্রহ, বিনিয়োগ, মুনাফা বণ্টন ও তারল্য নির্ধারণ করে। একজন আর্থিক ব্যবস্থাপককে বিনিয়োগ, ডিভিডেন্ড, ঝুঁকি ও রিটার্নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এই বইয়ে ব্যবসায়ের বিভিন্ন বিভাগ ও ফিন্যান্সের মৌলিক বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য সমানভাবে সহায়ক।
বইটিতে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যেমন: ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইত্যাদি সম্পর্কে সহজে আলোচনা করা হয়েছে। ফিন্যান্সের বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে আলোচনা করা হয়েছে, যা অনেক সময় ইংরেজি বই পড়ে সহজে অনুধাবন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বইটি পড়ে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীগণ ছাড়াও ব্যবসায় শিক্ষার অন্যান্য বিষয়ের শিক্ষার্থীগণ, ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকগণ এবং ব্যবসায় ও ফিন্যান্স সম্পর্কে জানতে আগ্রহীগণ উপকৃত হবেন। বিবিএ এবং এমবিএ পর্যায়ে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীগণ সাধারণত যেসকল কোর্স সম্পন্ন করে থাকেন, সেই কোর্সগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বইটিতে আলোকপাত করা হয়েছে।
author image

ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল

অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল ১৯৭৬ সালের ৩০ মার্চে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল গ্রামে। তার পিতার নাম সালেহ আহমেদ এবং মাতার নাম শাহীদা করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ১৯৯৮ সালে বিবিএ, ১৯৯৯ সালে এমবিএ এবং ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালের ২৬শে সেপ্টেম্বর তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০২০ সালের ২৩শে ফেব্রুয়ারি তারিখে যোগদান করেন। ড. ফয়সাল জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলোতে নিয়মিত কলাম লিখে থাকেন। দেশিবিদেশি গবেষণাধর্মী জার্নালে তাঁর প্রকাশিত আর্টিকেলের সংখ্যা এখন পর্যন্ত ২২টি। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

Title

অপরিহার্য ব্যবসায় ও ফিন্যান্স

Author

ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল

Publisher

আদর্শ

Number of Pages

128

Category

  • Business & Finance
  • একটি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংক্রান্ত কার্যাবলি মূলত ফিন্যান্স বা আর্থিক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। মুনাফা অর্জনের জন্য পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধি এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণ অপরিহার্য। অতিরিক্ত মূল্যবৃদ্ধি করলে বিক্রয় কমে যেতে পারে, তাই সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি।