Skip to Content

সাদা মন সাদা মানুষ

মরহুম আবদুল গফুর মণ্ডল ও মরহুমা সাহেরা খাতুন

1st published , 2026
‘সাদা মন সাদা মানুষ’ আদর্শবান মানুষের একটি প্রতীকী নাম। আমাদের সমাজে অসংখ্য সাদা মনের মানুষ আছেন, যাঁরা সমাজে সুশিক্ষা, উন্নত মূল্যবোধ ও সৎ গুণাবলি ছড়িয়ে দিতে নীরবে কাজ করে যান। এই স্মারকগ্রন্থে এমনই সাদা মনের মানুষ আমার বাবা-মায়ের জীবনের বিভিন্ন দিকে আলোকপাত করা হয়েছে। এদের সহজ-সরল জীবনাচার, চারিত্রিক গুণাবলি থেকে বহু বিরল শিক্ষণীয় উপাদান পাওয়া যাবে।
288.00 ৳ 360.00 ৳

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

উনি সাদা পাঞ্জাবি, সাদা পাজামা আর সাদা টুপি পরে আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। তিনি ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু ধর্মান্ধ ছিলেন না। তিনি যে কত জ্ঞানী ও বড়ো মাপের মানুষ ছিলেন তা তাঁর কিছু সংক্ষিপ্ত বক্তব্য থেকে অনুধাবন করতে পারলাম।
প্রফেসর (অব.) তোফাজ্জল হোসেন মিয়া
সাবেক ডিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

সুদীর্ঘ পথচলায় আজও তিনি নমস্য, অন্তরের আলোকে স্মৃতিতে চির উদ্ভাসিত। জয়তু এ মহাজীবন। শিক্ষার মহাগগনে এ উজ্জ্বল ধ্রুবতারা প্রজন্ম থেকে প্রজন্মে চিরস্মরণীয়, বরণীয় এক মহান আলোকবর্তিকা। মহান সৃষ্টিকর্তা তাঁকে পরকালে চিরশান্তিতে রাখুন।
সুকুমার চন্দ্র সাহা
শ্রেষ্ঠ শিক্ষক, প্রধান শিক্ষক (অব.) ও ইমেরিটাস শিক্ষক
কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর

তিনি সবসময় পরিপাটি পোষাকে থাকতেন। সত্যি কথা বলতে কি, বেশভূষায় তিনি একজন সুফি প্রকৃতির মানুষ ছিলেন। তিনি একজন অত্যন্ত জ্ঞানী এবং শিক্ষানুরাগী মানুষ ছিলেন। লেখাপড়ার প্রতি তাঁর আগ্রহ ছিল অত্যন্ত বেশি এবং এলাকার ছেলেমেয়েরা যেন শিক্ষিত হয় তার জন্য চেষ্টা করতেন।
ড. মোঃ সাইদুর রহমান
প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান
কৃষি অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

author image

ড. এম. এ. সাত্তার মণ্ডল

ড. এম. এ. সাত্তার মণ্ডল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর অবসরপ্রাপ্ত প্রফেসর এবং এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস প্রফেসর এবং সাবেক উপাচার্য। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের দুইবার সদস্য। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাবেক উপদেষ্টা। জন্ম ১৯৪৯। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক গবেষণা সম্পন্ন করেন। ৯৭টি জার্নাল প্রবন্ধ ও পুস্তক অধ্যায়, ৭৩টি গবেষণা রিপোর্ট ও মনোগ্রাফ এবং পত্রপত্রিকায় অসংখ্য জনপ্রিয় প্রবন্ধ লিখেছেন। উল্লেখযোগ্য ১৬ খানা বইয়ের মধ্যে রয়েছে: কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ (UPL); উন্নয়নের গল্প (গ্রন্থকুটির); প্রান্তজনের অর্থনীতি (আদর্শ); চন্দ্রপ্রভা (আদর্শ); পথিকৃৎ অর্থনীতিবিদ (অনূদিত, উইনরক) ও কৃষকদের উপযোগী প্রযুক্তি পরিকল্পনা (অনূদিত, উইনরক) এবং Rural Mechanization (InM); Changing Rural Economy of Bangladesh (BEA); Crop Diversification (UPL); Irrigation Management for Crop Diversification (UPL); কাব্যগ্রন্থ: হিমালয়ের ছায়া ও করোনা করাত। পেয়েছেন একুশে পদক, চ্যান্সেলর পুরস্কার, নাজমুল স্বর্ণপদক এবং বাকৃবি অ্যালামনাই, কৃষি অর্থনীতিবিদ সমিতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-চ্যানেল আই-প্রদত্ত আজীবন সম্মাননা। প্রয়াত স্ত্রী ফাতেমা সুলতানার স্মৃতি, পুত্র আদনান, পুত্রবধূ সিনথিয়া, পৌত্র সিক্ত ও শিওন এবং কন্যা সুজানা, জামাতা রনি ও দৌহিত্রী নিসাকে ঘিরে আবর্তিত কর্মমুখর জীবন।

Title

সাদা মন সাদা মানুষ

Book Subtitle

মরহুম আবদুল গফুর মণ্ডল ও মরহুমা সাহেরা খাতুন

Author

ড. এম. এ. সাত্তার মণ্ডল

Publisher

আদর্শ

Edition

1st published , 2026

Number of Pages

136

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Memoir
  • উনি সাদা পাঞ্জাবি, সাদা পাজামা আর সাদা টুপি পরে আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। তিনি ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু ধর্মান্ধ ছিলেন না। তিনি যে কত জ্ঞানী ও বড়ো মাপের মানুষ ছিলেন তা তাঁর কিছু সংক্ষিপ্ত বক্তব্য থেকে অনুধাবন করতে পারলাম।