Skip to Content

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

author image

আহম্মদ ফয়েজ

আহম্মদ ফয়েজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে একটি ব্যাবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন। কৈশোর থেকে লেখালিখির প্রতি ঝোঁক থেকে স্কুলজীবনেই স্থানীয় সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। স্থানীয় পানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের পর ঢাকায় ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন আহম্মদ ফয়েজ। পরবর্তীকালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি। বিশ্ববিদ্যালয়-জীবন থেকে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন তিনি। বর্তমানে আহম্মদ ফয়েজ ইংরেজি ‘দৈনিক নিউ এইজ’-এর বিশেষ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেনার নিউজ’-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ‘নিউ এইজ’-এর আগে তিনি ‘দৈনিক আমাদের সময়’, ‘সাপ্তাহিক বুধবার’, ‘দৈনিক মানবকণ্ঠ’ ও ‘পাক্ষিক তারকালোক’সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। গত ১৮ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দেশের প্রায় প্রতিটি গণ-আন্দোলন প্রত্যক্ষভাবে কভার করেছেন।

author image

ফাহমিদুল হক

ফাহমিদুল হক যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিক্ষক-গবেষক-লেখক। চলচ্চিত্র, সংস্কৃতি ও ডিজিটাল মিডিয়া তার অধ্যয়ন ও গবেষণার বিষয় হলেও লেখক ও অ্যাক্টিভিস্ট হিসেবে তার পরিচিতি রয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসনের পূর্বে তিনি ১৭ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দেশি-বিদেশি স্বনামধন্য প্রকাশনী থেকে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২০।

author image

মুরাদ কিবরিয়া

মুরাদ কিবরিয়ার জন্ম বাগেরহাট জেলার মোংলা বন্দরে। পিতামাতার আদি নিবাস ফেনী জেলার সোনাগাজী থানায়। পড়ালেখা সেন্ট পলস স্কুল, সরকারি বিজ্ঞান কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। প্রকাশিত বই: কাব্যগ্রন্থ 'হিমাংকের নিচে বসবাস', গল্পগ্রন্থ 'না গল্পকার' এবং উপন্যাস 'প্রেম প্রার্থনা মৃত্যু'।

author image

বিরূপাক্ষ পাল

ড. বিরূপাক্ষ পাল কোর্টল্যান্ডস্থ নিউইয়র্ক রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ২০০৭ থেকে। পড়ান অর্থনীতি ও ফাইন্যান্স। স্ত্রী ও সন্তানসন্ততি নিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। জন্মস্থান ঢাকা। বেড়ে উঠেছেন গারো পাহাড় ও ভোগাই নদীর সান্নিধ্যে নালিতাবাড়ীতে। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর হয়ে কর্মজীবনের প্রথমে ব্যাংকের চাকরিতে আনন্দ পাননি। চলে আসেন সংবাদপত্রে। ১৯৯৬-এ অস্ট্রেলিয়ার প্রবাসী হয়ে সিডনির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে এমবিএ করেন। সিডনিতে আবার ব্যাংকের চাকরি। ২০০২-এ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গমন। নিউইয়র্কের বিংহামটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন ২০০৭-এ। বিংহামটনে পড়িয়েছেন বাণিজ্য চক্র ও কেন্দ্রীয় ব্যাংকিং। ২০১৫-২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন। ২০১৭-তে অতিথি শিক্ষক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। গবেষণার কাজে বিআইডিএসের ভিজিটিং ফেলো ছিলেন। ড. পাল কর্নেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় প্রোগ্রামের কাউন্সেলর। অর্থনীতি, বিতর্ক ও রম্য— এ তিন বিষয়ে লেখেন। অর্থনীতিতে উল্লেখযোগ্য বই— সহজ কথায় অর্থনীতি, সহজ কথায় ফাইন্যান্স, বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব, সংকটকালের অর্থনীতি এবং ম্যাক্রোইকোনমিক পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনস ফর গ্রোথ ইন বাংলাদেশ। অন্যান্য বই— বিতর্ক ভুবন, প্রথম বিতর্ক কথা, দ্বন্দ্বসূত্র, রম্যলোকের সৌম্যসভা, মশার জন্য ভালোবাসা ও অন্যান্য রম্য এবং সিডনির পথে পথে।

author image

মোহাম্মদ আজম

মোহাম্মদ আজম বাংলা একাডেমির ১৯তম মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তার জন্ম ২৩ আগস্ট, ১৯৭৫ নোয়াখালীর হাতিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এমএ এবং পিএইচডি। তার পিএইচডি গবেষণার বিষয় 'বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন। তিনি প্রবন্ধ ও সমালোচনা লিখে থাকেন। তার আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন। অনুবাদ করেছেন গুরুত্বপূর্ণ কিছু তাত্ত্বিক রচনা। প্রকাশিত গ্রন্থ: 'বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ' (২০১৪: তৃতীয় মুদ্রণ ২০২৪); 'নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান' [সম্পাদনা, ২০১৬); বাংলা ও প্রমিত বাংলা সমাচার [২০১৯; তৃতীয় মুদ্রণ ২০২৪); কবি ও কবিতার সন্ধানে [২০২০; দ্বিতীয় মুদ্রণ ২০২৩); হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য। ২০২০); বিষয় সিনেমা: তিনটি অনুদিত প্রবন্ধ [অনুবাদ, ২০২০); সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ [২০২২], নির্বাচিত কবিতা: কাজী নজরুল ইসলাম সম্পাদনা, ২০২২); মিখাইল বাখতিন: যাপিত জীবন ভাষা ও উপন্যাস। ২০২৩]; চিন্তার মুসিবত: তালাল আসাদের বাতচিত। যৌথ অনুবাদ ও সম্পাদনা, ২০২৩; তৃতীয় মুদ্রণ ২০২৪]। সম্পাদনা করছেন চিন্তামূলক প্রবন্ধের কাগজ তত্ত্বতালাশ।

author image

এহ্সান মাহমুদ

এহ্সান মাহমুদ জন্ম মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিণ বাঁশগাড়ির ভাদুড়ী গ্রামে, মাতুলালয়ে। পৈতৃক নিবাস বরিশালের মুলাদী থানার বাটামারা গ্রামে। মা মেহেরুন নেছা, বাবা মোহাম্মদ হাবিবুর রহমান। পড়াশোনা করেছেন বিজ্ঞান ও মানবিক বিভাগে, ইংরেজি ভাষা ও সাহিত্যে। পেশায় সাংবাদিক। কর্মসূত্রে দেশ রূপান্তর, সমকাল, মানবজমিন, ভয়েস অব আমেরিকা এবং নেত্র নিউজ-এ কাজ করেছেন। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিতি পেয়েছেন। প্রকাশিত বইসমূহ উপন্যাস একাত্তরের লাল মিয়া (২০১৫) কোকিল অসময়ে ডাকিয়াছিল (২০২৪) কবিতা আদিবাসী প্রেমিকার মুখ (২০১৬) রাজনীতি বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার : আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ (২০২৪)

Title

জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কার (Bundle)

Author

আহম্মদ ফয়েজ , ফাহমিদুল হক , আবিদুল ইসলাম খান , মুরাদ কিবরিয়া , বিরূপাক্ষ পাল , মোহাম্মদ মজিবুর রহমান , মোহাম্মদ আজম , এহ্সান মাহমুদ

Publisher

আদর্শ

Edition

1st Published, 2025

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Politics
  • Specifications

    Format Hardcover