Skip to Content

রবিগুরুর গানের শুরু

রবীন্দ্রনাথের প্রতিটি গান রচনার পেছনেই লুকিয়ে আছে কোনো না কোনো কারণ বা ঘটনা। কিন্তু সেসব সৃষ্টিরহস্য জানা দুরূহ। মনের ভাব সচরাচর কারো কাছে প্রকাশ করাটা কবি অপ্রয়োজনীয় মনে করতেন। তবে রচনাকালীন তাঁর আশপাশে থাকা সহচররা কখনোসখনো কবিমনের ভাব বুঝতে পারতেন। আবার কিছু ক্ষেত্রে কবি নিজেই গান (বা কবিতা) লিখবার কারণ প্রিয়জনদের বলতেন। কবির তৎকালীন সহচরদের স্মৃতিকথা এবং নানা রচনা থেকে কিছু কিছু গান সৃষ্টির গোড়ার কথা জানা যায়।
রবীন্দ্রগানের বাণীর ভাব বুঝতে পারাটা গায়ক এবং শ্রোতা উভয়ের জন্যই জরুরি। যদি কোনো গানের সৃষ্টিক্ষণের ঘটনাবলি গায়কের জানা থাকে, তবে গাইতে বসে তিনি গানের প্রকৃত রসটি সহজেই ফুটিয়ে তুলতে পারেন। শ্রোতাও তখন সেই গায়কির সাথে সহজেই একাত্ম হয়ে যান। রবীন্দ্রসংগীতের গায়কের থেকে শ্রোতার সংখ্যা সহস্রগুণ বেশি। বোদ্ধামহল গায়কদের গাইবার সুবিধার দিকে সদাই দৃষ্টি রাখেন। রবীন্দ্রনাথ নিজেও গায়কদের জন্য তাঁর গানগুলো গাইবার নির্দেশনা সুস্পষ্টভাবে বলে গিয়েছেন। তবে কোনো মহল থেকেই শ্রোতাদের জন্য রবির গান শুনবার বা বুঝবার কথাটি তেমন একটা ভাবা হয়নি। কোনো একটি গান সৃষ্টির পূর্বকথা যদি শ্রোতার জানা থাকে তবে তার পক্ষে গানটি অন্তরে ধারণ করা সহজ হয়। শ্রোতাদের কথা মনে করেই এই বইয়ে ১৫০টি রবীন্দ্রগানের সৃষ্টিকথা বলা হয়েছে।
নতুন বই
464.00 ৳ 580.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

author image

সাজ্জাদ আলী

দেড় যুগেরও বেশি সময় সাজ্জাদ আলী লেখালিখি নিয়ে আছেন। সমাজ, রাজনীতি, সংগীত, শিল্প ইত্যাদি তার লিখবার বিষয়। ইতোমধ্যে প্রকাশিত তার লেখা উপন্যাস ও গল্প সংকলন পাঠক-সমাদৃত হয়েছে। নর্থ আমেরিকান প্রিন্ট মিডিয়া ছাড়াও বাংলাদেশ থেকে তার লেখা প্রকাশ হয়ে থাকে। সাজ্জাদ আলীর প্রতিষ্ঠিত বাংলা টেলিভিশন কানাডা নর্থ আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করছে। লেখক ও ব্রডকাস্টার হিসেবে নর্থ আমেরিকাজুড়ে তার সম্মানজনক পরিচিতি রয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি বাংলা বিভাগ ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন একাধিকবার তার ইন্টারভিউ ব্রডকাস্ট করেছে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সম্ভ্রান্ত পরিবারে লেখকের জন্ম। পরিবারের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস। নিজ পেশার পাশাপাশি সাজ্জাদ আলী নেশায় লেখক, সংস্কৃতি-সংগঠক ও শিল্পের রসিক। Email: [email protected]

Title

রবিগুরুর গানের শুরু

Author

সাজ্জাদ আলী

Publisher

আদর্শ

Number of Pages

224

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Music
  • Specifications

    Format Hardcover