Skip to Content

ঠিক থাকতে টিকা

ডা. আহাদ আদনানের 'ঠিক থাকতে টিকা' বইটি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব নিয়ে লেখা একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় নির্দেশিকা । পেশায় চিকিৎসক এবং শিশু বিশেষজ্ঞ হওয়ায় লেখক অত্যন্ত সহজবোধ্য ও বৈজ্ঞানিক ভাষায় এই জটিল বিষয়টি সাধারণ পাঠকদের জন্য তুলে ধরেছেন ।

বইটির মূল আকর্ষণ এর বিন্যাস, যা আমাদের শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে শুরু করে কৃত্রিম উপায়ে টিকা কীভাবে কাজ করে, তার বিশদ বর্ণনা দেয় । এতে জন্মের পর থেকে বয়স অনুযায়ী টিকার একটি পূর্ণাঙ্গ তালিকা এবং সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের টিকার তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । বিসিজি, পোলিও, প্যান্টাভ্যালেন্ট থেকে শুরু করে যক্ষ্মা, ধনুষ্টঙ্কার এবং নিউমোনিয়ার মতো মারাত্মক সব রোগের সংক্রমণ ও প্রতিরোধের উপায়গুলো এখানে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে ।

বিশেষ করে নবজাতকের মায়েদের মনে টিকা নিয়ে যে ভয় বা সংশয় থাকে, তা দূর করতে লেখকের আলোচনা বেশ কার্যকর । যক্ষ্মা বা জন্ডিসের মতো রোগের প্রাথমিক লক্ষণ এবং সাধারণ ভ্রান্ত ধারণা নিয়েও বইটিতে মূল্যবান তথ্য রয়েছে । পরিশেষে, সচেতন বাবা-মায়ের জন্য শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে এই বইটি একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে কাজ করবে।
নতুন বই
160.00 ৳ 200.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

author image

আহাদ আদনান

ডা. আহাদ আদনানের জন্ম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শিশু বিভাগে ডক্টর ইন মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ শিশু হাসপাতালে (সাবেক ঢাকা শিশু হাসপাতাল) কর্মজীবন শুরু করে পরবর্তীকালে যোগ দেন শিশু-মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউট, মাতুয়াইলে। বর্তমানে এই প্রতিষ্ঠানে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক গবেষণায়ও অবদান রেখে চলেছেন। বিগত দশ বছরের অধিক সময় ধরে দেশের প্রায় সকল প্রথম সারির বাংলা এবং ইংরেজি পত্রিকায় তার শতাধিক স্বাস্থ্যবিষয়ক লেখা প্রকাশিত হয়েছে। কথাসাহিত্য, প্রবন্ধ এবং ফিচার লেখায়ও তিনি সিদ্ধহস্ত। দৈনিক প্রথম আলো, সমকাল এবং একাধিক অনলাইন পোর্টালে গল্প প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন বারংবার। প্রকাশিত বইয়ের সংখ্যা দুই। সুস্থ শিশুর প্রত্যাশায় বইটি অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার এবং সেদিন বর্ষাকাল বইটি অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার-বিজয়ী হয়ে প্রকাশিত হয়।

Title

ঠিক থাকতে টিকা

Author

আহাদ আদনান

Category

  • Health
  • Specifications

    Format Hardcover