Skip to Content

যে রাতে শয়তান আমাকে কাঁদিয়েছিল


1st Edition, 2023
অতিরিক্ত ছাড়
208.00 ৳ 260.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

শহরের এক ধনী ব্যক্তির কাছে একটা ট্রেজার বোল রয়েছে। এমন গুজব শোনা গিয়েছে, সেই বোলে স্বর্ণ রাখা হলে তা বহুগুণ হয়ে যায়। শুধু স্বর্ণ নয়, সে পাত্রে যা-ই রাখা হয় তা ক্রমাগত বাড়তেই থাকে। দেখতে দেখতে দূরে মেঘালয়ার ওপরে আকাশ তার রং পাল্টে ফেলল। সে এক মায়াময় আলো, যে মায়া আগলে রাখে পাহাড়কে, হাওড়কে আর হাওড়ে ভাসতে থাকা মানুষগুলোকে। দেওয়ালে ঝোলানো ছবিতে লেকের পাশে পড়ে থাকা এক তরুণীর মৃতদেহ। আর জাকুজির পাড়ে পড়ে আছে এক রূপবতীর সদ্যমৃত শরীর। একজন ভালো চিত্রকর ছবিটা কীভাবে আঁকবেন? দুজনের ঠোঁটের ওপরেই কি ছুঁয়ে যাবে তার তুলির লাল রঙ? লু সি ওয়েন যখন কপালের চামড়ায় ছোরা ঠেকালেন তখন তার দৃষ্টি পড়ল মেয়েটার চোখে। এই দৃষ্টির সামনে তার মানবজীবনে অর্জিত সমস্ত মনোবল কাচের টুকরার মতো ভেঙে যেতে লাগল। ড্রাগনের প্রতিকৃতির চোখ-ঝলসানো রঙ, ঝুলন্ত লাল গোলাকার লন্ঠনের আভা, পুরনো ইমারতের জাঁকজমকপূর্ণ সাজসজ্জা সব মিলিয়ে চিংহুয়াই নদীর শাখায় আলোর এক অনৈসর্গিক খেলা আরম্ভ হয়েছে।
author image

হুমায়রা স্যারন

হুমায়রা স্যারন একজন উদীয়মান বাংলাদেশি লেখিকা, যিনি ১৯৯৬ সালে খ্রিস্টান মিশন হাসপাতালে জন্মগ্রহণ করেন। তিনি চীনের নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ছোটবেলায় ক্লাস ফাঁকি দিয়ে মায়ের অফিসে গিয়ে বই পড়ার অভ্যাস ছিল তাঁর; একদিন মা তাঁকে 'রবিনসন ক্রুসো' বইটি দেন, যা থেকে তাঁর পাঠপ্রিয়তার শুরু। প্রকৃতিপ্রেমী এবং বইপোকা হিসেবে পরিচিত হুমায়রা স্যারনের আরেকটি শখ হলো এন্টিক সংগ্রহ করা। তাঁর প্রিয় লেখকদের মধ্যে জহির রায়হান, হেনরি রাইডার হ্যাগার্ড, এবং হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট উল্লেখযোগ্য। চীনে অবস্থানকালে তিনি 'ব্র্যান্ড নিউ হেল' গ্রন্থের সূচনা করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে 'ব্র্যান্ড নিউ হেল', 'যে রাতে শয়তান আমাকে কাঁদিয়েছিল', এবং 'কয়েন' পাঠকমহলে সমাদৃত হয়েছে।

Title

যে রাতে শয়তান আমাকে কাঁদিয়েছিল

Author

হুমায়রা স্যারন

Publisher

আদর্শ

Edition

1st Edition, 2023

Number of Pages

104

Country

Bangladesh

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Thriller
  • শহরের এক ধনী ব্যক্তির কাছে একটা ট্রেজার বোল রয়েছে। এমন গুজব শোনা গিয়েছে, সেই বোলে স্বর্ণ রাখা হলে তা বহুগুণ হয়ে যায়। শুধু স্বর্ণ নয়, সে পাত্রে যা-ই রাখা হয় তা ক্রমাগত বাড়তেই থাকে। দেখতে দেখতে দূরে মেঘালয়ার ওপরে আকাশ তার রং পাল্টে ফেলল। সে এক মায়াময় আলো, যে মায়া আগলে রাখে পাহাড়কে, হাওড়কে আর হাওড়ে ভাসতে থাকা মানুষগুলোকে। দেওয়ালে ঝোলানো ছবিতে লেকের পাশে পড়ে থাকা এক তরুণীর মৃতদেহ। আর জাকুজির পাড়ে পড়ে আছে এক রূপবতীর সদ্যমৃত শরীর। একজন ভালো চিত্রকর ছবিটা কীভাবে আঁকবেন? দুজনের ঠোঁটের ওপরেই কি ছুঁয়ে যাবে তার তুলির লাল রঙ? লু সি ওয়েন যখন কপালের চামড়ায় ছোরা ঠেকালেন তখন তার দৃষ্টি পড়ল মেয়েটার চোখে। এই দৃষ্টির সামনে তার মানবজীবনে অর্জিত সমস্ত মনোবল কাচের টুকরার মতো ভেঙে যেতে লাগল। ড্রাগনের প্রতিকৃতির চোখ-ঝলসানো রঙ, ঝুলন্ত লাল গোলাকার লন্ঠনের আভা, পুরনো ইমারতের জাঁকজমকপূর্ণ সাজসজ্জা সব মিলিয়ে চিংহুয়াই নদীর শাখায় আলোর এক অনৈসর্গিক খেলা আরম্ভ হয়েছে।

    Specifications

    Format Hardcover