Skip to Content

পৌরুষ, যৌনতা আর লিঙ্গ-রাজনীতি


১ম প্রকাশ ২০২২
320.00 ৳ 400.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

লিঙ্গ পরিচয়ের বৈশ্বিক আলাপমালা যেভাবে বিকশিত হচ্ছে তাতে বাংলাদেশের পাঠকদের জন্য লিঙ্গবিষয়ক আলোচনা হাজির করার প্রাসঙ্গিকতা অনেক বেশি। প্রথমত, সারা বিশ্বেই নারীবাদের গুরুতর পুরুষ-প্রতিপক্ষতা আছে। এমনকি আছে খোদ নারী-প্রতিপক্ষতা। দ্বিতীয়ত, এর জোয়ার বিদ্যাজগৎ আর কিছু সংগঠন কর্মীর বাইরে সাধারণ আলাপ-আলোচনা পর্যন্ত আসতে সারা দুনিয়াতেই যথেষ্ট শ্লথগতি লক্ষ করা যায়। তৃতীয়ত, বাংলাদেশে সংকটগুলো আরও তীব্র; কঠোর পিতৃতান্ত্রিক সমাজগুলোর মধ্যেই আমরা পড়ি সম্ভবত। চতুর্থত, লিঙ্গীয় পরিচয় এবং যৌনকর্মে পছন্দনীয়তার সূত্রগুলো বেশি প্রকাশিত হচ্ছে বলে নারীবাদের নিজস্ব বোঝাবুঝিতে নানান লিঙ্গের সঙ্গে মানানসই মৈত্রীর প্রচেষ্টা চলছে। বাংলাদেশে এই আলোচনার প্রাথমিক বুনিয়াদই দুর্বল হওয়াতে এই মৈত্রীগুলোর চেহারাও খুব সুস্পষ্ট নয়। পঞ্চমত, সাইবার পরিমণ্ডলে ঘৃণা-বিদ্বেষের প্রকাশ দ্রুততার সঙ্গে সংগঠিত হয় বলে বর্তমানে যেকোনো উদ্যোগই এই গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে দাঁড় করানোর কর্তব্য থাকে। মোটের ওপর, কোনো একটা গ্রন্থের কাজ ভাবনা-দুর্ভাবনার পথ পাড়ি দিয়েই সাধিত হয়।
author image

মানস চৌধুরী

মানস চৌধুরী একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, গবেষক এবং লেখক, যিনি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সমাজ-সাংস্কৃতিক বিষয় নিয়ে কাজ করছেন। তিনি ১৯৭০ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। চৌধুরী তার লেখায় সমাজের বিভিন্ন দিক, বিশেষ করে জনসংস্কৃতি এবং মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রা, মূল্যবোধ এবং সামাজিক অবস্থান নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন। তার লেখাগুলির মধ্যে সমাজের শৃঙ্খলা, শ্রেণী-বিভাজন, এবং সাংস্কৃতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে। “জনসংস্কৃতি ও মধ্যবিত্ত” তার একটি উল্লেখযোগ্য কাজ, যেখানে তিনি বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর সাংস্কৃতিক প্রভাব এবং তাদের সমাজে অবস্থানকে বিশ্লেষণ করেছেন। মানস চৌধুরীর কাজ সমাজবিজ্ঞানী এবং গবেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সমাজের প্রকৃত চিত্র এবং পরিবর্তনের প্রক্রিয়া বোঝাতে সহায়ক।

Title

পৌরুষ, যৌনতা আর লিঙ্গ-রাজনীতি

Author

মানস চৌধুরী

Publisher

আদর্শ

Edition

১ম প্রকাশ ২০২২

Number of Pages

184

Country

Bangladesh

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Politics
  • Editors Pick
  • Gender Issue
  • লিঙ্গ পরিচয়ের বৈশ্বিক আলাপমালা যেভাবে বিকশিত হচ্ছে তাতে বাংলাদেশের পাঠকদের জন্য লিঙ্গবিষয়ক আলোচনা হাজির করার প্রাসঙ্গিকতা অনেক বেশি। প্রথমত, সারা বিশ্বেই নারীবাদের গুরুতর পুরুষ-প্রতিপক্ষতা আছে। এমনকি আছে খোদ নারী-প্রতিপক্ষতা। দ্বিতীয়ত, এর জোয়ার বিদ্যাজগৎ আর কিছু সংগঠন কর্মীর বাইরে সাধারণ আলাপ-আলোচনা পর্যন্ত আসতে সারা দুনিয়াতেই যথেষ্ট শ্লথগতি লক্ষ করা যায়। তৃতীয়ত, বাংলাদেশে সংকটগুলো আরও তীব্র; কঠোর পিতৃতান্ত্রিক সমাজগুলোর মধ্যেই আমরা পড়ি সম্ভবত। চতুর্থত, লিঙ্গীয় পরিচয় এবং যৌনকর্মে পছন্দনীয়তার সূত্রগুলো বেশি প্রকাশিত হচ্ছে বলে নারীবাদের নিজস্ব বোঝাবুঝিতে নানান লিঙ্গের সঙ্গে মানানসই মৈত্রীর প্রচেষ্টা চলছে। বাংলাদেশে এই আলোচনার প্রাথমিক বুনিয়াদই দুর্বল হওয়াতে এই মৈত্রীগুলোর চেহারাও খুব সুস্পষ্ট নয়। পঞ্চমত, সাইবার পরিমণ্ডলে ঘৃণা-বিদ্বেষের প্রকাশ দ্রুততার সঙ্গে সংগঠিত হয় বলে বর্তমানে যেকোনো উদ্যোগই এই গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে দাঁড় করানোর কর্তব্য থাকে। মোটের ওপর, কোনো একটা গ্রন্থের কাজ ভাবনা-দুর্ভাবনার পথ পাড়ি দিয়েই সাধিত হয়।

    Specifications

    Format Hardcover