Skip to Content

হইচই


1st Published, 2019
অতিরিক্ত ছাড়
200.00 ৳ 250.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

চলন্ত ট্রেনে আজিম সাহেবের পাশে হঠাৎ এক যুবতী মেয়ে এসে বসল। ছাত্রীর বয়সী হবে। সামনের সিট দুটো খালি। আর কেউ বসছে না। মেয়েটা অনবরত কথা বলেই যাচ্ছে। আজিম সাহেব কিছুটা বিরক্ত। সেটা প্রকাশ করতে চাচ্ছেন না, কিন্তু লুকিয়েও রাখতে পারছেন না। সামাজিকতা বিষয়টা আজিম সাহেব কমই আয়ত্ব করতে পেরেছেন। অন্যের সাথে মিলামেশা যে করেন না তাও না। বরঞ্চ তাকেই গল্প শোনাতে আসেন অনেকে। এই যেমন, প্রাচুর্যের মধ্যে বেড়ে ওঠা রওনকের কথাই ধরুন। তিনবছর ধরে অনার্স প্রথম বছরেই আছে। এ নিয়ে রাজ্যের সবাই চিন্তায় মরে যাচ্ছে, কিন্তু তার কোনো ভাবাবেগ নেই। আসলে তার আছে গভীর পরিকল্পনা। পরিকল্পনা কি ধ্বংসাত্মক, খোলাসা হয়নি। আবার, রংপুর থেকে ডায়েরি পাঠিয়েছে শাপলা। কিন্তু সেটা পড়তে হবে খুব সাবধানে। গোপনীয়তা রক্ষা করতে না পারলে ডায়েরি না খোলার অনুরোধ তার। বেশ শক্ত করেই বেঁধে দিয়েছে সে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকর্মী বোরহান উদ্দিনের গবেষণা পেপার বিখ্যাত ন্যাচার জার্নালে প্রকাশ হয়েছে। এ নিয়ে রীতিমত হুলুস্থুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন লেকচারারের এত বড় কীর্তি! কিন্তু বোরহান উদ্দিনের আছে অন্য এক গল্প। এই মেয়েটিও কি কোনো গল্প শোনাবে? তার মধ্যেও কি চলছে ‘হইচই’? কি নিয়ে এত হইচই?
author image

আজহারুল ইসলাম

আজহারুল ইসলাম একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, শিক্ষক ও লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে শিক্ষকতা করেন। মনোবিজ্ঞান, মানসিক স্বাস্থ্য, আত্মোন্নয়ন ও যাপিত জীবনের নানা টানাপোড়েন তার লেখালেখির প্রধান বিষয়। জটিল মনস্তাত্ত্বিক ধারণাকে সহজ, সাবলীল ও পাঠকবান্ধব ভাষায় উপস্থাপনের জন্য তিনি পাঠকের কাছে পরিচিত। আদর্শ থেকে প্রকাশিত তার মানসিক প্রশান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের জাদুকাঠি এবং মনোসন্ধি: মানসিক চাপ মোকাবিলার সহজ উপায় বই দুটি পাঠকমহলে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। মানসিক চাপ, আত্মবিশ্বাস, সম্পর্ক, জীবনযাপন ও মনের ভেতরের অদৃশ্য সংঘাত নিয়ে তার বিশ্লেষণ পাঠককে ভাবায়, সাহস দেয় এবং নিজের দিকে নতুনভাবে তাকাতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যবিষয়ক অনলাইন ম্যাগাজিন মনোযোগী মন-এও তিনি নিয়মিত লেখালেখি করেছেন।

Title

হইচই

Author

আজহারুল ইসলাম

Publisher

আদর্শ

Edition

1st Published, 2019

Number of Pages

112

Country

Bangladesh

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Stories
  • চলন্ত ট্রেনে আজিম সাহেবের পাশে হঠাৎ এক যুবতী মেয়ে এসে বসল। ছাত্রীর বয়সী হবে। সামনের সিট দুটো খালি। আর কেউ বসছে না। মেয়েটা অনবরত কথা বলেই যাচ্ছে। আজিম সাহেব কিছুটা বিরক্ত। সেটা প্রকাশ করতে চাচ্ছেন না, কিন্তু লুকিয়েও রাখতে পারছেন না। সামাজিকতা বিষয়টা আজিম সাহেব কমই আয়ত্ব করতে পেরেছেন। অন্যের সাথে মিলামেশা যে করেন না তাও না। বরঞ্চ তাকেই গল্প শোনাতে আসেন অনেকে। এই যেমন, প্রাচুর্যের মধ্যে বেড়ে ওঠা রওনকের কথাই ধরুন। তিনবছর ধরে অনার্স প্রথম বছরেই আছে। এ নিয়ে রাজ্যের সবাই চিন্তায় মরে যাচ্ছে, কিন্তু তার কোনো ভাবাবেগ নেই। আসলে তার আছে গভীর পরিকল্পনা। পরিকল্পনা কি ধ্বংসাত্মক, খোলাসা হয়নি। আবার, রংপুর থেকে ডায়েরি পাঠিয়েছে শাপলা। কিন্তু সেটা পড়তে হবে খুব সাবধানে। গোপনীয়তা রক্ষা করতে না পারলে ডায়েরি না খোলার অনুরোধ তার। বেশ শক্ত করেই বেঁধে দিয়েছে সে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকর্মী বোরহান উদ্দিনের গবেষণা পেপার বিখ্যাত ন্যাচার জার্নালে প্রকাশ হয়েছে। এ নিয়ে রীতিমত হুলুস্থুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন লেকচারারের এত বড় কীর্তি! কিন্তু বোরহান উদ্দিনের আছে অন্য এক গল্প। এই মেয়েটিও কি কোনো গল্প শোনাবে? তার মধ্যেও কি চলছে ‘হইচই’? কি নিয়ে এত হইচই?

    Specifications

    Format Hardcover