ইংরেজি আর কেবল মুখস্থ করার বিষয় নয়, এটি একটি দক্ষতা—যা এবার আপনিও অর্জন করবেন!
আপনি কি ইন্টারভিউ বোর্ডে বা প্রেজেন্টেশনে ইংরেজি বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেন? ভাবছেন একা একা কার সাথে প্র্যাকটিস করবেন? আপনার এই সমস্যার সমাধান এবার ঘরের কোণেই সম্ভব ।
সাখাওয়াত হোসেনের দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতার ফসল এই বইটি কোনো গতানুগতিক গ্রামার বই নয় । এটি মূলত একটি ‘অ্যাকশন প্ল্যান’। বইটিতে লেখক বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ৩টি ধাপে স্পোকেন ইংলিশকে ভাগ করেছেন । এখানে আপনি শিখবেন কীভাবে নেটিভ স্পিকারদের মতো ‘Wanna’ বা ‘Gonna’ ব্যবহার করে কথা বলতে হয়, কীভাবে ছোট ছোট শব্দ জুড়ে দীর্ঘ বাক্য তৈরি করতে হয় এবং কীভাবে জব ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিতে হয় ।
বইটির সবচেয়ে বড় চমক হলো এর ‘সেলফ-প্র্যাকটিস’ মেথড । মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে নিজেই নিজের পার্টনার হয়ে কথা বলা যায় এবং ভিডিও রেকর্ডের মাধ্যমে নিজের জড়তা কাটানো যায়, তার বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে প্রতিটি অধ্যায়ে ।
কেন এই বইটি আপনার সংগ্রহে থাকা জরুরি?
✅ পার্টনারহীন চর্চার কৌশল: কোনো সঙ্গী ছাড়াই একা একা আয়নার সামনে বা মোবাইলে চর্চা করে ফ্লুয়েন্সি আনার বিশেষ মেথড ।
✅ বড় বাক্য তৈরির ফর্মুলা: লিঙ্কার্স এবং ডিসকোর্স মার্কার ব্যবহার করে সাবলীলভাবে দীর্ঘ কথা বলার আধুনিক কায়দাকানুন ।
✅ নেটিভ স্টাইল স্পিকিং: ব্রিটিশ ও আমেরিকানদের মতো সংকুচিত শব্দ (Contracted forms) ব্যবহারের মাধ্যমে স্মার্টনেস বাড়ানো ।
✅ কর্পোরেট ও একাডেমিক সাকসেস: জব ইন্টারভিউ, অফিস প্রেজেন্টেশন এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সব কমন এক্সপ্রেশন ও কথোপকথন ।
লেখক পরিচিতি: দুই দশকেরও বেশি সময় ধরে ইংরেজি শিক্ষার প্রসারে নিবেদিত সাখাওয়াত হোসেন হাজারো শিক্ষার্থীর স্বপ্নের সারথি ।
গ্যারান্টি: বইটির মূল প্রকাশক ‘আদর্শ’র কাছ থেকেই বইটি কিনলে পাচ্ছেন সবচেয়ে কম দামে অরিজিনাল বই পাওয়ার নিশ্চয়তা। তাই দেরি না করে বইটি এখনই সংগ্রহ করুন।

















