Skip to Content

হাবলুদের জন্য প্রোগ্রামিং

প্রোগ্রামিংয়ের ভয় জয় করে ‘হাবলু’ থেকে ‘হিরো’ হওয়ার বই


১ম প্রকাশ ২০১১
প্রোগ্রামিংয়ের নাম শুনলেই কি আপনার জ্বর আসে? মনে হয় এসব রকেট সায়েন্স, কেবল জিনিয়াসদের জন্য? অথচ এই ভীতি আপনাকে আইটি ক্যারিয়ারের বিশাল সুযোগ থেকে বঞ্চিত করছে। এই ভয় দূর করতেই ঝংকার মাহবুব নিয়ে এসেছেন এক জাদুকরী সমাধান। লিটন ভাইয়ের চায়ের দোকান আর দৈনন্দিন আড্ডার উদাহরণ দিয়ে লেখা এই বইটি পড়লে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে প্রোগ্রামিং এতটা সহজ হতে পারে!
বেস্টসেলার বই
240.00 ৳ 300.00 ৳

  • Format
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days

Terms and Conditions
Multiple Payment Methods:
Credit/Debit card, bKash, Rocket, Nagad, Cash on Delivery is also available

7 Days Happy Return Change of mind is not applicable

Delivery Charge
Inside Dhaka City Tk. 50
Outside Dhaka (Anywhere in Bangladesh) Tk. 100

প্রোগ্রামিং কোনো রকেট সায়েন্স নয়, লিটন ভাইয়ের চায়ের দোকানের মতোই সহজ!

আপনি কি নিজেকে ক্লাসের ‘হাবলু’ বা গাধা ভাবেন? পরীক্ষায় নম্বর কম পেলেও সিনেমা বা আড্ডার সব খবর আপনার নখদর্পণে? বিশ্বাস করুন, প্রোগ্রামিং শেখার জন্য আপনার কোনো ডিগ্রি বা বিশাল মেধার প্রয়োজন নেই—প্রয়োজন শুধু ভয়টাকে জয় করা।

‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’ কোনো গতানুগতিক বা কাঠখোট্টা পাঠ্যবই নয়। লেখক ঝংকার মাহবুব এখানে শিক্ষকের গাম্ভীর্য ছেড়ে বন্ধুর মতো আড্ডায় বসেছেন। তিনি প্রোগ্রামিংয়ের জটিল বিষয়গুলো বুঝিয়েছেন আমাদের চারপাশের একদম সাধারণ সব ঘটনা দিয়ে।

লিটন ভাইয়ের দোকানে চা বানানোর প্রক্রিয়া দিয়ে তিনি বুঝিয়েছেন ‘প্রোগ্রাম’ কী । জুতার ফিতার গিঁটু কিংবা চালের দাম বাড়া-কমার গল্প দিয়ে পানির মতো সহজ করে দিয়েছেন ‘ভ্যারিয়েবল’-এর মতো কঠিন কনসেপ্ট । এই বই পড়ার সময় আপনার মনেই হবে না আপনি কোনো টেকনিক্যাল বই পড়ছেন, বরং মনে হবে আপনি চায়ের আড্ডায় বসে হাসতে হাসতে কোডিং শিখছেন।

কেন এই বইটি আপনার সংগ্রহে থাকা জরুরি?

✅ ভয় কাটানোর মহৌষধ: যারা প্রোগ্রামিংকে কঠিন মনে করে পিছিয়ে আছেন, তাদের আত্মবিশ্বাস এক নিমিষেই ফিরিয়ে দেবে এই বই। 
✅ বাস্তব উদাহরণ: ‘ইফ-এলস’, ‘লুপ’ বা ‘অ্যার’—এর মতো বিষয়গুলো শেখানো হয়েছে নানীর লাফানো কিংবা বিড়াল ছানার বিস্কুট খাওয়ার মজার সব উপমা দিয়ে । 
✅ সবার জন্য উন্মুক্ত: আপনি সায়েন্সের ছাত্র না হলেও ক্ষতি নেই; গল্পের ছলে লেখা এই বইটি যেকোনো ব্যাকগ্রাউন্ডের পাঠকের জন্য উপযোগী। 
✅ বোরিং নয়, এন্টারটেইনিং: প্রোগ্রামিং শিখতে গিয়ে ঘুম আসার দিন শেষ, এই বই আপনাকে হাসাবে এবং শেখাবে একইসাথে।

গ্যারান্টি: বইটির মূল প্রকাশক ‘আদর্শ’র কাছ থেকেই বইটি কিনলে পাচ্ছেন সবচেয়ে কম দামে অরজিনাল বই পাওয়ার নিশ্চয়তা। তাই দেরি না করে বইটি এখনই সংগ্রহ করুন।

author image

ঝংকার মাহবুব

ফুলস্ট্যাক বাবা হিসেবে কাজ, প্যাশন আর দুই কন্যাওয়ালা ফ্যামিলির একটা event loop-এ বসবাস করেন ঝংকার মাহবুব। বাইরে তিনি multi-threaded ভাব ধরেন, যেন একসাথে সব সামলাতে পারেন। কিন্তু বাস্তবে single-threaded হয়ে বাসার বেশিরভাগ কাজ callback queue-তে রেখে দেন resolve না reject হবে সেই কনফিউশনে। সকাল-বিকাল বাচ্চাদের error handling করতে করতে try করেন অনেক কিছু করতে, কিন্তু শেষমেশ বেশিরভাগ exception স্ত্রী-ই catch block-এ ধরে ফেলেন! Finally আউটপুট রিটার্ন করার জন্য। বুয়েট থেকে IPE পড়ে, নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে এখন তিনি KidsFamilyWork ক্লাসের instance হিসেবে সকালে ঘুম থেকে উঠেই remote async মেথড দিয়ে Programming Hero-র CEO হিসেবে দেশের হাজার হাজার তরুণ-তরুণীকে প্রোগ্রামিং শেখানোর পাশাপাশি job/internship পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। web.programming-hero.com www.fb.com/jhankarMahbub

Title

হাবলুদের জন্য প্রোগ্রামিং

Author

ঝংকার মাহবুব

Publisher

আদর্শ

Edition

১ম প্রকাশ ২০১১

Number of Pages

128

Country

Bangladesh

Language

Bengali / বাংলা

Format

Hard Cover

Category

  • Programming
  • প্রোগ্রামিং কোনো রকেট সায়েন্স নয়, লিটন ভাইয়ের চায়ের দোকানের মতোই সহজ!

    আপনি কি নিজেকে ক্লাসের ‘হাবলু’ বা গাধা ভাবেন? পরীক্ষায় নম্বর কম পেলেও সিনেমা বা আড্ডার সব খবর আপনার নখদর্পণে? বিশ্বাস করুন, প্রোগ্রামিং শেখার জন্য আপনার কোনো ডিগ্রি বা বিশাল মেধার প্রয়োজন নেই—প্রয়োজন শুধু ভয়টাকে জয় করা।

    ‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’ কোনো গতানুগতিক বা কাঠখোট্টা পাঠ্যবই নয়। লেখক ঝংকার মাহবুব এখানে শিক্ষকের গাম্ভীর্য ছেড়ে বন্ধুর মতো আড্ডায় বসেছেন। তিনি প্রোগ্রামিংয়ের জটিল বিষয়গুলো বুঝিয়েছেন আমাদের চারপাশের একদম সাধারণ সব ঘটনা দিয়ে।

    লিটন ভাইয়ের দোকানে চা বানানোর প্রক্রিয়া দিয়ে তিনি বুঝিয়েছেন ‘প্রোগ্রাম’ কী । জুতার ফিতার গিঁটু কিংবা চালের দাম বাড়া-কমার গল্প দিয়ে পানির মতো সহজ করে দিয়েছেন ‘ভ্যারিয়েবল’-এর মতো কঠিন কনসেপ্ট । এই বই পড়ার সময় আপনার মনেই হবে না আপনি কোনো টেকনিক্যাল বই পড়ছেন, বরং মনে হবে আপনি চায়ের আড্ডায় বসে হাসতে হাসতে কোডিং শিখছেন।

    কেন এই বইটি আপনার সংগ্রহে থাকা জরুরি?

    ✅ ভয় কাটানোর মহৌষধ: যারা প্রোগ্রামিংকে কঠিন মনে করে পিছিয়ে আছেন, তাদের আত্মবিশ্বাস এক নিমিষেই ফিরিয়ে দেবে এই বই। 
    ✅ বাস্তব উদাহরণ: ‘ইফ-এলস’, ‘লুপ’ বা ‘অ্যার’—এর মতো বিষয়গুলো শেখানো হয়েছে নানীর লাফানো কিংবা বিড়াল ছানার বিস্কুট খাওয়ার মজার সব উপমা দিয়ে । 
    ✅ সবার জন্য উন্মুক্ত: আপনি সায়েন্সের ছাত্র না হলেও ক্ষতি নেই; গল্পের ছলে লেখা এই বইটি যেকোনো ব্যাকগ্রাউন্ডের পাঠকের জন্য উপযোগী। 
    ✅ বোরিং নয়, এন্টারটেইনিং: প্রোগ্রামিং শিখতে গিয়ে ঘুম আসার দিন শেষ, এই বই আপনাকে হাসাবে এবং শেখাবে একইসাথে।

    গ্যারান্টি: বইটির মূল প্রকাশক ‘আদর্শ’র কাছ থেকেই বইটি কিনলে পাচ্ছেন সবচেয়ে কম দামে অরজিনাল বই পাওয়ার নিশ্চয়তা। তাই দেরি না করে বইটি এখনই সংগ্রহ করুন।

    Specifications

    Format Hardcover