Hotline: 01793 296202· সকাল 10টা – সন্ধ্যা 6টা
আদর্শ

ভুঁইচাপাঁর ঘ্রাণ


নিছক একটা কবিতার বই নয় ভুঁইচাঁপার ঘ্রাণ। মোস্তফা হামেদীর কবিতা যাত্রার বাঁক ফেরাও বটে। বাহ্যিক অনুষঙ্গের দৃশ্যায়ন, মুগ্ধতা, ইমেজের ঘন অভিসার ছেড়ে কবি এইখানে যেন ঢুকে পড়েছেন অন্তর্লোকে। নিজের অন্দরে ডুব দিয়ে তুলে আনতে চাইছেন জাগতিকতার গভীরের কলতানকে। সেখানে যে সুর আছে, তা যেন অরণ্যের গহিনে পাথরের ফোকরে বয়ে চলা ছিপছিপে জলধারার মতো মৃদুমন্দ। নিজের যাপনকে পরিস্রুত করে দার্শনিক বোধে উপনীত হওয়ার আকাঙ্ক্ষাও প্রবল ভুঁইচাঁপার ঘ্রাণ-এ। যেন তারুণ্যের উচ্ছলতা পার হয়ে কবি নতুন এক অভিজ্ঞতার দুনিয়ায় হাজির। পরিবার, সমাজ, সংসার, সংরাগ, বয়স সমস্ত কিছুর মিথস্ক্রিয়ায় নতুন কোনো ‘আমি’র দুয়ারে উপনীত। সেই আমি সামান্য। অসামান্যের সাথে গাঢ় সম্পর্কে অধীর। ভাষার ঘোরপ্যাঁচ নাই। বিপুল অলঙ্কার-বসনব্যসন-সাজসজ্জা ছেড়ে সমসময়ের বিচিত্র বিষয়কে ব্যঞ্জনাময় করেছেন বাকবিভূতির কৌশলী প্রয়োগে। রসের দিক থেকে কবিতাগুলি শান্ত ভাবের। এক অর্থে কবির জীবনবাসনা মূর্ত হয়ে উঠেছে নাতিদীর্ঘ কবিতাগুলিতে, যেখানে কবি খোলাসা করেন নিজের আকাঙ্ক্ষা এইভাবে— ‘সাধারণ কোনো জীবনের ভেতর ভুঁইচাঁপার ঘ্রাণ হবো ভাবি।’ বস্তুত এটাই এই কাব্যের প্রধান প্রেরণাবিন্দু। আরও পড়ুন

* স্টক ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করুন

  • এই বইয়ে 20% ছাড়, আপনার সাশ্রয় 40৳
  • 1,499৳+ অর্ডারে ফ্রি ডেলিভারি
  • সরাসরি প্রকাশকের কাছ থেকে · 100% অরিজিনাল
  • ক্যাশ অন ডেলিভারি: বই হাতে পেয়ে টাকা দিন
  • ত্রুটিপূর্ণ বই 7 দিনের মধ্যে বদল
  • এই বইয়ে 20% ছাড়, আপনার সাশ্রয় 40৳
  • 1,499৳+ অর্ডারে ফ্রি ডেলিভারি
  • সরাসরি প্রকাশকের কাছ থেকে · 100% অরিজিনাল
  • ক্যাশ অন ডেলিভারি: বই হাতে পেয়ে টাকা দিন
  • ত্রুটিপূর্ণ বই 7 দিনের মধ্যে বদল
মোস্তফা হামেদী

মোস্তফা হামেদী একজন পরিচিত লেখক এবং সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিতা এবং ছোটগল্প লিখে সৃজনশীলতার ছাপ রেখেছেন। তিনি ১৯৬০ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। মোস্তফা হামেদী তার লেখায় সাধারণত মানুষের অনুভূতি, সমাজের জটিলতা এবং মানুষের জীবনের প্রতিকূলতার গভীর দৃষ্টিকোণ তুলে ধরেন। তার কাজগুলোতে ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সমন্বয় থাকে, যা পাঠকদের গভীর চিন্তা এবং অনুভূতির দিকে নিয়ে যায়। "ভুঁইচাপাঁর ঘ্রাণ" তার একটি উল্লেখযোগ্য কাজ, যেখানে তিনি মানুষের জীবন, প্রকৃতি এবং সম্পর্কের মধ্যে একটি সৃষ্টিশীল সমন্বয়ের চেষ্টা করেছেন। মোস্তফা হামেদী তার লেখায় মানবিক মূল্যবোধ এবং সমাজের নৈতিকতা নিয়ে বিশেষভাবে ভাবনা প্রকাশ করেন, যা পাঠকদের জন্য অত্যন্ত মূল্যবান। আরও দেখুন

নিছক একটা কবিতার বই নয় ভুঁইচাঁপার ঘ্রাণ। মোস্তফা হামেদীর কবিতা যাত্রার বাঁক ফেরাও বটে। বাহ্যিক অনুষঙ্গের দৃশ্যায়ন, মুগ্ধতা, ইমেজের ঘন অভিসার ছেড়ে কবি এইখানে যেন ঢুকে পড়েছেন অন্তর্লোকে। নিজের অন্দরে ডুব দিয়ে তুলে আনতে চাইছেন জাগতিকতার গভীরের কলতানকে। সেখানে যে সুর আছে, তা যেন অরণ্যের গহিনে পাথরের ফোকরে বয়ে চলা ছিপছিপে জলধারার মতো মৃদুমন্দ। নিজের যাপনকে পরিস্রুত করে দার্শনিক বোধে উপনীত হওয়ার আকাঙ্ক্ষাও প্রবল ভুঁইচাঁপার ঘ্রাণ-এ। যেন তারুণ্যের উচ্ছলতা পার হয়ে কবি নতুন এক অভিজ্ঞতার দুনিয়ায় হাজির। পরিবার, সমাজ, সংসার, সংরাগ, বয়স সমস্ত কিছুর মিথস্ক্রিয়ায় নতুন কোনো ‘আমি’র দুয়ারে উপনীত। সেই আমি সামান্য। অসামান্যের সাথে গাঢ় সম্পর্কে অধীর। ভাষার ঘোরপ্যাঁচ নাই। বিপুল অলঙ্কার-বসনব্যসন-সাজসজ্জা ছেড়ে সমসময়ের বিচিত্র বিষয়কে ব্যঞ্জনাময় করেছেন বাকবিভূতির কৌশলী প্রয়োগে। রসের দিক থেকে কবিতাগুলি শান্ত ভাবের। এক অর্থে কবির জীবনবাসনা মূর্ত হয়ে উঠেছে নাতিদীর্ঘ কবিতাগুলিতে, যেখানে কবি খোলাসা করেন নিজের আকাঙ্ক্ষা এইভাবে— ‘সাধারণ কোনো জীবনের ভেতর ভুঁইচাঁপার ঘ্রাণ হবো ভাবি।’ বস্তুত এটাই এই কাব্যের প্রধান প্রেরণাবিন্দু।

বইয়ের তথ্য

বইয়ের নামভুঁইচাপাঁর ঘ্রাণ
লেখকমোস্তফা হামেদী
বিষয়কবিতা
প্রকাশকআদর্শ
ISBN9789849677499
সংস্করণ1st Edition, 2023
পৃষ্ঠা64
আকার8.5 × 5.5 ইঞ্চি
মোস্তফা হামেদী

মোস্তফা হামেদী একজন পরিচিত লেখক এবং সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিতা এবং ছোটগল্প লিখে সৃজনশীলতার ছাপ রেখেছেন। তিনি ১৯৬০ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। মোস্তফা হামেদী তার লেখায় সাধারণত মানুষের অনুভূতি, সমাজের জটিলতা এবং মানুষের জীবনের প্রতিকূলতার গভীর দৃষ্টিকোণ তুলে ধরেন। তার কাজগুলোতে ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সমন্বয় থাকে, যা পাঠকদের গভীর চিন্তা এবং অনুভূতির দিকে নিয়ে যায়। "ভুঁইচাপাঁর ঘ্রাণ" তার একটি উল্লেখযোগ্য কাজ, যেখানে তিনি মানুষের জীবন, প্রকৃতি এবং সম্পর্কের মধ্যে একটি সৃষ্টিশীল সমন্বয়ের চেষ্টা করেছেন। মোস্তফা হামেদী তার লেখায় মানবিক মূল্যবোধ এবং সমাজের নৈতিকতা নিয়ে বিশেষভাবে ভাবনা প্রকাশ করেন, যা পাঠকদের জন্য অত্যন্ত মূল্যবান।

View all

ভুঁইচাপাঁর ঘ্রাণ: মোস্তফা হামেদী-এর লেখা Poetry বই। adarsha.bd থেকে কিনুন, Cash on Delivery ও সারা দেশে ডেলিভারিসহ।

1,499৳+ ফ্রি ডেলিভারি

20% off200৳160৳

In Stock(only 5 copies left)
1