Hotline: 01793 296202· সকাল 10টা – সন্ধ্যা 6টা
আদর্শ
Sign in

ছেলেদের রামায়ণ


রামায়ণ বিশ্বের অন্যতম প্রাচীন মহাকাব্য। প্রাচীন ভারতের আর্থসামাজিক অবস্থা এই মহাকাব্যে ধরা পড়েছে। রামায়ণ আমাদের সত্য ও কল্যাণের পথে চলতে শেখায়, অধর্মের পথ পরিহার করে ধর্মের পথে জীবনযাপনের কথা বলে। রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, হনুমান, রাজা দশরথ, কৌশল্যা, শত্রুঘ্ন, বিভীষণ, মন্দোদরীসহ অসংখ্য চরিত্র রয়েছে রামায়ণে। কেবল মানুষই নয়, বানর হনুমান, জটায়ুসহ অনেক পশুপাখি এখানে মানুষের ভাষায় কথা বলে, মানুষের কল্যাণে নিজেদের নিবেদন করে। মানুষ, রাক্ষস, দেবতা ও পশুপাখির নানা কাজে-কর্মে কিশোরমন নিশ্চয়ই আন্দোলিত হবে। রামায়ণে যে ভারতবর্ষের দেখা মিলবে, তা এক স্বপ্ন ও ছবির দেশ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শিশু-কিশোরদের স্বপ্ন-কল্পনার জগৎকে মিথপুরাণের বিপুল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাই ‘ছেলেদের রামায়ণ’ একান্তভাবেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নিজস্ব সৃষ্টি। আদিকবি ঋষি বাল্মীকির কাছ থেকে তিনি যা গ্রহণ করেছেন, তা উপেন্দ্রকিশোরের কল্পনাপ্রতিভার ছোঁয়ায় নতুন রূপ ও মাত্রা পেয়েছে। এই নতুনত্বের মন্ত্রেই রামায়ণ সব যুগের, সব বয়সী পাঠকের নিজস্ব শিল্পসম্পদ হয়ে ওঠে। আদিকাণ্ড, অযোদ্ধাকাণ্ড, আরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড— সবখানেই কিশোরমন অবাধে ঘুরে বেড়াতে পারে। নানা ঘটনা-দুর্ঘটনার ভাঁজ খুলে শিশু-কিশোররা সামনে এগিয়ে যেতে শেখে। বাস্তববোধ ও কাণ্ডজ্ঞানের বাইরেও যে জ্ঞানের বিশাল ভান্ডার রয়েছে, রামায়ণের চরিত্রসমূহ তা আমাদের উপলব্ধি করতে শেখায়। … আরও পড়ুন

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩-১৯১৫) উনিশ শতকের খ্যাতিমান বাঙালি লেখক, শিল্পী, এবং প্রকাশক। তিনি ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটদের জন্য গল্প, উপকথা এবং পৌরাণিক কাহিনি সহজ ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপনের ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ। তার রচনাগুলোতে কল্পনা ও বাস্তবতার সমন্বয় এবং সহজ-সরল ভাষার ব্যবহার পাঠকদের মন জয় করে। "ছেলেদের রামায়ণ"-এর মতো রচনার মাধ্যমে তিনি ভারতীয় পুরাণকে শিশুদের জন্য বোধগম্য ও উপভোগ্য করে তুলেছিলেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন শিশুদের প্রিয় লেখক এবং তার কাজ বাংলা শিশুসাহিত্যের ইতিহাসে স্থায়ী স্থান দখল করে আছে। আরও দেখুন

রামায়ণ বিশ্বের অন্যতম প্রাচীন মহাকাব্য। প্রাচীন ভারতের আর্থসামাজিক অবস্থা এই মহাকাব্যে ধরা পড়েছে। রামায়ণ আমাদের সত্য ও কল্যাণের পথে চলতে শেখায়, অধর্মের পথ পরিহার করে ধর্মের পথে জীবনযাপনের কথা বলে। রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, হনুমান, রাজা দশরথ, কৌশল্যা, শত্রুঘ্ন, বিভীষণ, মন্দোদরীসহ অসংখ্য চরিত্র রয়েছে রামায়ণে। কেবল মানুষই নয়, বানর হনুমান, জটায়ুসহ অনেক পশুপাখি এখানে মানুষের ভাষায় কথা বলে, মানুষের কল্যাণে নিজেদের নিবেদন করে। মানুষ, রাক্ষস, দেবতা ও পশুপাখির নানা কাজে-কর্মে কিশোরমন নিশ্চয়ই আন্দোলিত হবে। রামায়ণে যে ভারতবর্ষের দেখা মিলবে, তা এক স্বপ্ন ও ছবির দেশ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শিশু-কিশোরদের স্বপ্ন-কল্পনার জগৎকে মিথপুরাণের বিপুল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাই ‘ছেলেদের রামায়ণ’ একান্তভাবেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নিজস্ব সৃষ্টি। আদিকবি ঋষি বাল্মীকির কাছ থেকে তিনি যা গ্রহণ করেছেন, তা উপেন্দ্রকিশোরের কল্পনাপ্রতিভার ছোঁয়ায় নতুন রূপ ও মাত্রা পেয়েছে। এই নতুনত্বের মন্ত্রেই রামায়ণ সব যুগের, সব বয়সী পাঠকের নিজস্ব শিল্পসম্পদ হয়ে ওঠে। আদিকাণ্ড, অযোদ্ধাকাণ্ড, আরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড— সবখানেই কিশোরমন অবাধে ঘুরে বেড়াতে পারে। নানা ঘটনা-দুর্ঘটনার ভাঁজ খুলে শিশু-কিশোররা সামনে এগিয়ে যেতে শেখে। বাস্তববোধ ও কাণ্ডজ্ঞানের বাইরেও যে জ্ঞানের বিশাল ভান্ডার রয়েছে, রামায়ণের চরিত্রসমূহ তা আমাদের উপলব্ধি করতে শেখায়।

বইয়ের তথ্য

বইয়ের নামছেলেদের রামায়ণ
লেখকউপেন্দ্রকিশোর রায়চৌধুরী
বিষয়ক্লাসিক, সাধারণ, লোককাহিনি
প্রকাশকরূপসী বাংলা
ISBN9789849574149
সংস্করণ1st Published, 2021
পৃষ্ঠা160
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩-১৯১৫) উনিশ শতকের খ্যাতিমান বাঙালি লেখক, শিল্পী, এবং প্রকাশক। তিনি ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটদের জন্য গল্প, উপকথা এবং পৌরাণিক কাহিনি সহজ ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপনের ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ। তার রচনাগুলোতে কল্পনা ও বাস্তবতার সমন্বয় এবং সহজ-সরল ভাষার ব্যবহার পাঠকদের মন জয় করে। "ছেলেদের রামায়ণ"-এর মতো রচনার মাধ্যমে তিনি ভারতীয় পুরাণকে শিশুদের জন্য বোধগম্য ও উপভোগ্য করে তুলেছিলেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন শিশুদের প্রিয় লেখক এবং তার কাজ বাংলা শিশুসাহিত্যের ইতিহাসে স্থায়ী স্থান দখল করে আছে।

View all

ছেলেদের রামায়ণ: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী-এর লেখা ক্লাসিক বই। adarsha.bd থেকে কিনুন, Cash on Delivery ও সারা দেশে ডেলিভারিসহ।

300৳